২১ জুলাই : আটক হওয়ার কয়েক ঘণ্টা পরে ছাড়া পেলেন লোকসভার বিরোধী দল নেতা রাহুল গান্ধী। তাঁকে আটক করার পরেই মন্দির মার্গ থানায় গিয়েছিলেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী। ছত্রসাল স্টেডিয়াম থেকে রাহুলকে মুক্তি দেওয়ার পরেই থানা ছাড়েন তিনি।তাঁর সঙ্গে ছাড়া হয়েছে কংগ্রেস নেত্রী প্রিয়ঙ্কা গান্ধীকেও।
নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস, দিল্লিতে ছাত্রদের বিক্ষোভে লাঠিচার্জ-সহ একাধিক ইস্যুতে মঙ্গলবার, দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ দেখায় কংগ্রেস। ওই বিক্ষোভ সমাবেশ থেকে প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান-এর পদত্যাগও দাবি করেন কংগ্রেস নেতারা। লোক কল্যাণ মার্গে বিক্ষোভ কর্মসূচি দেখানোর সময়েই সেখান থেকে রাহুল গান্ধী, প্রিয়ঙ্কা গান্ধী বঢরা-সহ অন্যদের আটক করে নিয়ে যায় দিল্লি পুলিশ। লোকসভার বিরোধী দলনেতা নিয়ে যাওয়া হয় মন্দির মার্গ থানায়। এর পরেই সেখানে যান সনিয়া গান্ধী। তার পরেই ছাড়া হয় রাহুল গান্ধীদের।
রাত ১০ নাগাদ নাগাদ আটক সমস্ত কংগ্রেস নেতাদের ছাড়া হয়েছে বলে জানিয়েছে দিল্লি পুলিশ।
এদিকে কংগ্রেসের এই বিক্ষোভের নিন্দা জানিয়েছে বিজেপি। রাহুল গান্ধীর যে আচরণ করেছেন, তা অত্যন্ত অশোভন ও নিন্দনীয় বলেও দাবি করেছে বিজেপি। তিনি বিরোধী দলনেতার পদের মর্যাদাকে গুরুত্ব দেন না বলেও অভিযোগ বিজেপির। তবে মঙ্গলবারের এই ঘটনার পরে রাহুলকে সমর্থন জানিয়েছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। লোকসভার বিরোধী দলনেতার সঙ্গে যে আচরণ করা হয়েছে তার নিন্দা জানিয়েছেন অভিষেক।
Leave a Comment