---Advertisement---

জিরিঘাটে কোটি টাকার হেরোইনসহ গ্রেফতার এক

By Suman Debnath

July 21, 2026 10:40 PM

জিরিঘাটে কোটি টাকার হেরোইনসহ গ্রেফতার এক

---Advertisement---


কে এ লস্কর, লক্ষীপুর।
বরাক তরঙ্গ, ২১ জুলাই :
মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য পেল জিরিঘাট পুলিশ। গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রায় ১ কোটি ২০ লক্ষ টাকা মূল্যের হেরোইন উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এক মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, পার্শ্ববর্তী রাজ্য মণিপুর থেকে জিরিঘাট হয়ে মাদক পাচারের খবর পেয়ে আগে থেকেই ওত পেতে ছিল জিরিঘাট থানার পুলিশ। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রানা নাথের নেতৃত্বে পরিচালিত তল্লাশি অভিযানে ধরা পড়ে হিবজুর রহমান (৩২) নামে এক যুবক। তার বাড়ি ধলাই থানার অন্তর্গত ভাগা-জামালপুর গ্রামে।

অভিযান চলাকালীন এএস-১১এস-০২০৫ নম্বরের একটি পালসার মোটরসাইকেলে তল্লাশি চালিয়ে প্রথমে কিছুই উদ্ধার করা যায়নি। পরে সন্দেহের ভিত্তিতে বাইকের পেট্রোল ট্যাঙ্ক পরীক্ষা করে তার ভেতরে তৈরি করা একটি গোপন চেম্বারের সন্ধান পান পুলিশ। চেম্বারটি খুলে ২০টি সাবান কেসে লুকিয়ে রাখা মোট ২৩৪ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া সন্দেহভাজন মাদকদ্রব্য ডিডি কিটের মাধ্যমে পরীক্ষা করা হলে তা হেরোইন বলে নিশ্চিত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান লক্ষীপুর মহকুমার সিডিএসপি পৃথ্বীরাজ রাজখোঁয়া।

আরও পড়ুন:  MANIPUR: মণিপুরে অস্ত্র লুঠে গ্রেফতার ৪

পুলিশ ধৃত হিবজুর রহমানের বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। মাদক পাচারে ব্যবহৃত মোটরসাইকেলটিও বাজেয়াপ্ত করা হয়েছে।

পুলিশের দাবি, উদ্ধার হওয়া হেরোইনের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ২০ লক্ষ টাকা। জিরিঘাট পুলিশের এই সাফল্যে সীমান্তবর্তী এলাকার বাসিন্দারা সন্তোষ প্রকাশ করেছেন এবং মাদকবিরোধী অভিযান আরও জোরদার করার দাবি জানিয়েছেন।

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment