---Advertisement---

রাহুল গান্ধীর গ্রেপ্তারের প্রতিবাদে করিমগঞ্জ কংগ্রেসের বিক্ষোভ, মোদির কুশপুতুল দাহ করতে ধস্তাধস্তি

By Suman Debnath

July 22, 2026 5:45 PM

রাহুল গান্ধীর গ্রেপ্তারের প্রতিবাদে করিমগঞ্জ কংগ্রেসের বিক্ষোভ, মোদির কুশপুতুল দাহ করতে ধস্তাধস্তি

---Advertisement---


মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ২২ জুলাই :
দিল্লিতে লোকসভার বিরোধী দলনেতা ও কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে গ্রেপ্তার এবং গ্রেপ্তারের সময় তাঁর সঙ্গে পুলিশি দুর্ব্যবহারের অভিযোগকে কেন্দ্র করে করিমগঞ্জে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে জেলা কংগ্রেস। বুধবার জেলা কংগ্রেস, যুব কংগ্রেস, সেবাদল ও এনএসইউআইয়ের উদ্যোগে জেলা কংগ্রেস কার্যালয় ‘ইন্দিরা ভবন’-এর সামনে জাতীয় সড়কে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কুশপুতুল দাহের চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এতে কিছু সময়ের জন্য উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হলেও কর্মসূচি শান্তিপূর্ণভাবে শেষ হয়।

কংগ্রেসের দাবি, দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনের সামনে শান্তিপূর্ণ অবস্থান-বিক্ষোভে অংশ নেওয়ার সময় রাহুল গান্ধীকে আটক করা হয় এবং ধস্তাধস্তির মধ্যে তিনি আহত হন। এই ঘটনার প্রতিবাদেই দেশজুড়ে আন্দোলনের অংশ হিসেবে করিমগঞ্জেও বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়।

আরও পড়ুন:  চার দিনে পাঁচ চুরি, থানার ১০০ মিটারের মধ্যেই দাপিয়ে বেড়াচ্ছে চোরের দল

সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে যুব কংগ্রেসের কার্যকরী সভাপতি ভিকি কুরি এবং সেবাদলের চেয়ারম্যান সন্দীপ নন্দী অভিযোগ করেন, বর্তমান কেন্দ্রীয় সরকার গণতান্ত্রিক মূল্যবোধকে ক্ষুণ্ন করছে এবং বিরোধী কণ্ঠস্বর দমনে পুলিশি শক্তি ব্যবহার করছে। তাঁদের বক্তব্য, গণতন্ত্র রক্ষার আন্দোলন থেকে কংগ্রেস পিছিয়ে আসবে না।

জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক শুভঙ্কর দাস ও প্রদীপ কুরি বলেন, মূল্যবৃদ্ধি, বেকারত্ব এবং প্রশাসনিক ব্যর্থতায় সাধারণ মানুষ অতিষ্ঠ। তাঁদের দাবি, জনগণের স্বার্থে এই সরকারের বিরুদ্ধে আন্দোলন অব্যাহত থাকবে।
বিক্ষোভ কর্মসূচিতে শুভঙ্কর দাস, প্রদীপ কুরি, জ্যোতিষ পুরকায়স্থ, সন্দীপ নন্দী, ভিকি কুরি, শুভজিৎ চক্রবর্তী, সুস্মিত দেব, জয়দীপ দাস, টিনা সেন, হাসিনা রহমানসহ জেলা কংগ্রেস, যুব কংগ্রেস, সেবাদল ও এনএসইউআইয়ের বহু নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

আরও পড়ুন:  কচুদরমে হেরোইন উদ্ধার; গ্রেপ্তার ১

অন্যদিকে, জেলা কংগ্রেস সভাপতি তাপস পুরকায়স্থ এক বিবৃতিতে রাহুল গান্ধী ও সাংসদ প্রিয়ঙ্কা গান্ধীর সঙ্গে দিল্লি পুলিশের আচরণের তীব্র নিন্দা জানান। তিনি বলেন, গণতন্ত্রের শক্তির কাছে অন্যায় ও স্বৈরাচার কখনও স্থায়ী হতে পারে না।

জেলা কংগ্রেসের মিডিয়া বিভাগের চেয়ারম্যান শাহাদাত আহমদ চৌধুরী কেন্দ্র ও রাজ্য সরকারের সমালোচনা করে বলেন, মূল্যবৃদ্ধি, বেহাল সড়ক, জ্বালানি নীতি এবং অসম্পূর্ণ উন্নয়নমূলক প্রকল্পের কারণে সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন। তিনি রামকৃষ্ণনগরের আনিপুর সেতু এবং শ্রীভূমি শহরের এওসি পয়েন্ট থেকে সুতারকান্দি পর্যন্ত সড়ক সংস্কারের কাজ দ্রুত শেষ করার দাবি জানান। তাঁর অভিযোগ, উন্নয়নের নামে সরকার শুধু প্রতিশ্রুতি দিয়েই সময় পার করছে।

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment