---Advertisement---

সোনম ওয়াংচুকের আন্দোলনের সমর্থনে রবিবার রাজ্যজুড়ে মোমবাতি প্রজ্বলন কর্মসূচি আসুর

By Suman Debnath

July 18, 2026 11:00 PM

সোনম ওয়াংচুকের আন্দোলনের সমর্থনে রবিবার রাজ্যজুড়ে মোমবাতি প্রজ্বলন কর্মসূচি আসুর

---Advertisement---


বরাক তরঙ্গ, ১৮ জুলাই : বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজকর্মী সোনম ওয়াংচুকের অহিংস ও গণতান্ত্রিক আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে রবিবার রাজ্যজুড়ে মোমবাতি প্রজ্বলন কর্মসূচির ঘোষণা করেছে অল আসাম স্টুডেন্টস ইউনিয়ন (আসু)। সংগঠনের প্রতিটি জেলা কমিটির উদ্যোগে সংশ্লিষ্ট জেলা সদরগুলির বিভিন্ন জনসমাগমস্থলে এই কর্মসূচি পালন করা হবে।

এক যৌথ বিবৃতিতে আসুর সভাপতি উৎপল শর্মা ও সাধারণ সম্পাদক সমীরণ ফুকন জানান, মতাদর্শ বা রাজনৈতিক অবস্থানের পার্থক্য থাকলেও সোনম ওয়াংচুক যে বিষয়কে সামনে রেখে আন্দোলন করছেন, তা দেশের কোটি কোটি ছাত্রছাত্রীর ভবিষ্যতের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত। তাঁদের দাবি, ‘নিট’ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং দেশে প্রশ্নপত্র মাফিয়াদের দৌরাত্ম্যে শিক্ষাব্যবস্থার প্রতি তরুণ প্রজন্মের আস্থা মারাত্মকভাবে ক্ষুণ্ন হয়েছে।

আসুর নেতৃত্ব আরও জানায়, সাম্প্রতিক সময়ে বিভিন্ন রাজ্যে বহু ছাত্র-ছাত্রী আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য হয়েছে। এই পরিস্থিতিতে শিক্ষাব্যবস্থায় সংস্কার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জবাবদিহিতা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। সেই কারণেই সোনম ওয়াংচুকের অহিংস ও গণতান্ত্রিক আন্দোলনের প্রতি সংগঠনটি সহমর্মিতা প্রকাশ করছে। পাশাপাশি কেন্দ্রের প্রতি আহ্বান জানিয়ে তারা বলে, বিষয়টিকে অহংকারের প্রশ্ন না বানিয়ে আলোচনার মাধ্যমে সমাধানের উদ্যোগ নেওয়া উচিত।

আরও পড়ুন:  দ্রুত গতির বাইক নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা, প্রাণ গেল দুই যুবকের

বিবৃতিতে অনশনস্থল থেকে সোনম ওয়াংচুককে বলপূর্বক সরিয়ে নেওয়ার ঘটনাকে নিন্দনীয় ও গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী বলেও উল্লেখ করা হয়। আছুর মতে, ছাত্রছাত্রীদের ভবিষ্যতের স্বার্থে সরকারের উচিত অবিলম্বে আলোচনার দ্বার উন্মুক্ত করে সমস্যার গ্রহণযোগ্য সমাধান খুঁজে বের করা। এই দাবিতেই রবিবার রাজ্যের সর্বত্র মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালনের আহ্বান জানিয়েছে সংগঠনটি।

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment