---Advertisement---

এক সপ্তাহের বিরতির পর আজ থেকে ফের শুরু বিধানসভার বাজেট অধিবেশন

By Suman Debnath

July 22, 2026 10:55 AM

এক সপ্তাহের বিরতির পর আজ থেকে ফের শুরু বিধানসভার বাজেট অধিবেশন

---Advertisement---


বরাক তরঙ্গ, ২২ জুলাই : এক সপ্তাহের বিরতির পর মঙ্গলবার থেকে ফের শুরু হয়েছে অসম বিধানসভার বাজেট অধিবেশন। সকাল সাড়ে ৯টায় প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে অধিবেশনের কার্যক্রম শুরু হয়।
উল্লেখ্য, ষোড়শ অসম বিধানসভার বাজেট অধিবেশনে গত ১০ জুলাই ২০২৬-২৭ অর্থবর্ষের পূর্ণাঙ্গ বাজেট পেশ করেছিলেন রাজ্যের অর্থমন্ত্রী জয়ন্ত মল্লবরুয়া।

তবে আজকের অধিবেশনে মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা উপস্থিত থাকবেন না। কারণ, বন্যায় ক্ষতিগ্রস্ত উজান অসমের বিভিন্ন এলাকা পরিদর্শন করে পরিস্থিতি খতিয়ে দেখবেন তিনি।

এদিকে, আজকের অধিবেশনে রাজ্যের সাম্প্রতিক বন্যা পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, বেশ কয়েকজন মন্ত্রী ও বিধায়ক বর্তমানে বন্যা পরিস্থিতি পর্যালোচনার কাজে গুয়াহাটির বাইরে অবস্থান করছেন। ফলে আজকের অধিবেশনে উপস্থিতির সংখ্যা তুলনামূলকভাবে কম থাকতে পারে।

আরও পড়ুন:  সোনারিতে বিধ্বংসী বন্যায় যুবতীর মৃত্যু

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment