---Advertisement---

‘মন কি বাত’ অনুষ্ঠানে শহিদ সেনাদের শ্রদ্ধা, উঠল আত্মনির্ভর ভারত ও ক্রীড়াক্ষেত্রে সাফল্যের প্রসঙ্গও

By Suman Debnath

July 26, 2026 2:55 PM

‘মন কি বাত’ অনুষ্ঠানে শহিদ সেনাদের শ্রদ্ধা, উঠল আত্মনির্ভর ভারত ও ক্রীড়াক্ষেত্রে সাফল্যের প্রসঙ্গও

---Advertisement---


২৬ জুলাই, রবিবার কার্গিল বিজয় দিবস। এদিন সকালে ‘মন কি বাত’ অনুষ্ঠানে এসে শহিদ জওয়ানদের শ্রদ্ধাজ্ঞাপন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সঙ্গে আত্মনির্ভর ভারত, ক্রীড়াক্ষেত্রে সাফল্য ও প্রতিরক্ষা প্রযুক্তির মতো একাধিক বিষয় নিয়ে মোদী বক্তব্য রাখেন।

রবিবার ‘মন কি বাত’-এর ১৩৬ তম পর্ব অনুষ্ঠিত হয়। এদিন অনুষ্ঠানের শুরুতে প্রধানমন্ত্রীর মুখে কার্গিল বিজয় দিবস নিয়ে বলতে শোনা যায়। নরেন্দ্র মোদী বলেন, ‘২৬ জুলাই দিনটি মনে রাখার জন্য ক্যালেন্ডার দেখার প্রয়োজন হয় না। এই দিনটি আমাদের গর্বের দিন। আমি সকল শহিদ ও বীর জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানাই। আজকের দিনটি দেশের বীর সেনাদের সাহস ও আত্মত্যাগের কথা মনে করিয়ে দেয়।’

এ দিনের অনুষ্ঠান থেকেই মোদী জানান, প্রতিরক্ষা উৎপাদন, রপ্তানি ও বন্ধু দেশগুলির সঙ্গে সহযোগিতার ক্ষেত্রে ভারত নতুন উচ্চতার দিকে এগোচ্ছে বলে তিনি আশাবাদী। আত্মনির্ভর ভারতের প্রতিরক্ষা সক্ষমতার প্রসঙ্গ উল্লেখ করে প্রধানমন্ত্রী জানান, ভারতীয় নৌ সেনাবাহিনীতে আইএনএস মহেন্দ্রগিরি অন্তর্ভুক্ত হয়েছে। এই যুদ্ধজাহাজ ৭৫ শতাংশেরও বেশি দেশীয় উপাদান দিয়ে তৈরি হয়েছে। আইএনএস মহেন্দ্রগিরি পুরো দেশীয় নকশায় তৈরি করা হয়েছে।

আরও পড়ুন:  আন্দোলনে ইতি টানল আরশোলারা - Dainik Statesman

প্রধানমন্ত্রী ইন্দোনেশিয়ার সঙ্গে ব্রহ্মোস ও অস্ত্র ক্ষেপণাস্ত্র সংক্রান্ত গুরুত্বপূর্ণ চুক্তির কথা তুলে ধরেন। সেই সঙ্গে ডিআরডিও-র পিনাকা লং রেঞ্জ গাইডেড রকেট এবং কুশা ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষার বিষয়টাও মোদী উল্লেখ করেন। রবিবার ‘মন কি বাত’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর মুখে ক্রীড়া জগতে ভারতীয়দের সাফল্যের কথা বলতে শোনা যায়। জাপান ওপেন ব্যাডমিন্টনে প্রথম ভারতীয় হিসেবে খেতাব জেতায় মোদী পিভি সিন্ধুকে অভিনন্দন জানান। তবে শুধু এটাই নয়, সেই সঙ্গে লর্ডসে ভারতের মহিলা ক্রিকেট দলের প্রথম টেস্ট জয়ের সাফল্যের কথাও তিনি তুলে ধরেন।

আরও পড়ুন: কার্গিল বিজয় দিবসে শহিদ জওয়ানদের শ্রদ্ধাজ্ঞাপন প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির

প্রত্যেকবারই ‘মন কি বাত’ অনুষ্ঠানে মোদী বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন। এবারেও কার্গিল যুদ্ধের পাশাপাশি আত্মনির্ভর ভারত, ক্রীড়াক্ষেত্রে সাফল্যের মতো একাধিক বিষয় নিয়ে প্রধানমন্ত্রী কথা বললেন। তবে রবিবার সকালেও নরেন্দ্র মোদী কার্গিল যুদ্ধের শহিদ জওয়ানদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করে এক্স হ্যান্ডলে একটি পোস্ট করেছেন। সেই সঙ্গে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুও শ্রদ্ধাজ্ঞাপন করেছেন।

আরও পড়ুন:  সিজেপি আন্দোলনে বিদেশি অর্থের অভিযোগ, এনআইএ তদন্ত চেয়ে জনস্বার্থ মামলা দিল্লি হাইকোর্ট

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment