---Advertisement---

আন্তর্জাতিক অস্থিরতায় অর্থনীতিতে চাপের আশঙ্কা, সতর্ক করল কেন্দ্রের মাসিক আর্থিক পর্যালোচনা

By Suman Debnath

July 30, 2026 10:00 AM

আন্তর্জাতিক অস্থিরতায় অর্থনীতিতে চাপের আশঙ্কা, সতর্ক করল কেন্দ্রের মাসিক আর্থিক পর্যালোচনা

---Advertisement---


আন্তর্জাতিক পরিস্থিতির ক্রমবর্ধমান অস্থিরতা এবং বিশ্ববাজারে জ্বালানির ঊর্ধ্বমুখী দাম ভারতের অর্থনীতির সামনে নতুন চ্যালেঞ্জ তৈরি করতে পারে বলে সতর্ক করল কেন্দ্রীয় অর্থ মন্ত্রক। বুধবার প্রকাশিত মন্ত্রকের অর্থনীতি সংক্রান্ত মাসিক পর্যালোচনা রিপোর্টে মূল্যবৃদ্ধি, রাজকোষ ঘাটতি এবং চলতি খাতের ঘাটতি (কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট) বাড়ার সম্ভাবনার কথা উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে, দেশের আর্থিক বৃদ্ধির গতি শ্লথ হওয়ার ঝুঁকিও এখনও বহাল বলে স্বীকার করা হয়েছে।

রিপোর্টে বলা হয়েছে, চলতি মাসে পশ্চিম এশিয়ায় নতুন করে সংঘাতের আবহ তৈরি হওয়ায় বিশ্ব অর্থনীতিতে অনিশ্চয়তা আরও বেড়েছে। তার প্রভাব পড়েছে আন্তর্জাতিক বাজারে অশোধিত তেলের দামে, যা ফের ঊর্ধ্বমুখী হয়েছে। এই পরিস্থিতি ভারতের মতো জ্বালানি আমদানি নির্ভর অর্থনীতির জন্য অতিরিক্ত চাপ সৃষ্টি করতে পারে বলেই মনে করছে কেন্দ্র।

আরও পড়ুন:  রথযাত্রা উপলক্ষে পুরী সমুদ্রসৈকতে লাইফগার্ডদের বিশেষ ব্রিফিং, পর্যটকদের নিরাপত্তায় জোর পুলিশের

তবে ভূ-রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেও ভারতের অর্থনীতির ভিত এখনও যথেষ্ট শক্তিশালী বলে রিপোর্টে দাবি করা হয়েছে। একই সঙ্গে স্পষ্ট করা হয়েছে, আন্তর্জাতিক চ্যালেঞ্জ মোকাবিলায় শুধুমাত্র স্থিতিশীলতা যথেষ্ট নয়। ঘরোয়া অর্থনীতিতে ধারাবাহিক সংস্কার, দ্রুত নীতিগত সিদ্ধান্ত এবং পরিবর্তিত বৈশ্বিক পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন কৌশল গ্রহণের উপর জোর দেওয়া হয়েছে।

অর্থ মন্ত্রকের মতে, সময়োপযোগী নীতি গ্রহণ করতে পারলে উচ্চ জ্বালানির দাম-সহ আন্তর্জাতিক নানা প্রতিকূলতার মধ্যেও ভারত কৌশলগত সুবিধা অর্জন করতে পারে। পাশাপাশি দেশি ও বিদেশি বিনিয়োগ টানতে এবং দীর্ঘমেয়াদে অর্থনৈতিক প্রবৃদ্ধি বজায় রাখতে দ্রুত নীতিগত পদক্ষেপ গ্রহণও জরুরি বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে।

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment