---Advertisement---

আসাম থেকে তিনজন পাক গুপ্তচরকে গ্রেপ্তার করল এসটিএফ, নাশকতার ছক ফাঁস

By Suman Debnath

July 25, 2026 9:06 PM

আসাম থেকে তিনজন পাক গুপ্তচরকে গ্রেপ্তার করল এসটিএফ, নাশকতার ছক ফাঁস

---Advertisement---


ভারতে নাশকতার ছক ফাঁস হয়ে গেল। ভারতে ঢুকে পড়েছিল তিনজন পাক গুপ্তচর। এখানে এসে নানা তথ্য জোগাড় করার কাজ করছিল তারা বলে অভিযোগ। পাক গুপ্তচর সংস্থা আইএসআই এই তিনজন চরকে পাঠিয়েছিল। যাতে সেখানে ছদ্মবেশে থেকে নানা গোপন তথ্য পাচার করতে পারে। তার ভিত্তিতে তৈরি করার পরিকল্পনা ছিল নাশকতার। কিন্তু গোটা পরিকল্পনায় জল ঢেলে দিয়েছে স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)।

অপারেশন সিঁদুরের মাধ্যমে যে আঘাত পাকিস্তানকে করা হয়েছিল তা তারা ভুলতে পারছে না। তাই প্রতিনিয়ত প্রতিশোধ নেওয়ার চেষ্টা করছে। যদিও সবগুলি ধরা পড়ে যাচ্ছে। এবার বড় পরিকল্পনা করা হয়েছিল। কিন্তু তাও ভেস্তে গেল। পাকিস্তানের এই ষড়যন্ত্রে জল ঢালল আসাম পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)। ধুবরি জেলা পুলিশের সাহায্যে গোপন অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে ওই তিনজন আইএসআই চরকে। ধৃতরা পাকিস্তানের শাহজাদ ভাট্টি নেটওয়ার্কের সদস্য বলে জানতে পেরেছেন তদন্তকারীরা।

আরও পড়ুন:  নাড্ডার সঙ্গে বৈঠকেও অনড় সোনম ওয়াংচুক, অনশন ভাঙতে দিলেন নতুন শর্ত, বাড়ল আন্দোলনের চাপ

গোয়েন্দাদের পক্ষ থেকে আগে থেকেই সতর্কবার্তা দেওয়া হয়েছিল। নাশকতা করতে পারে বলে জানিয়ে দেওয়া হয়েছিল। পাকিস্তান সেই চেষ্টা করছে বলেও জানানো হয়। সেই সতর্কবার্তা একেবারে অক্ষরে অক্ষরে মিলে গেল। পুলিশ সূত্রে খবর, শুক্রবার অভিযান চালানো হয়েছিল। আর তাতেই এসটিএফ গ্রেপ্তার করেছে ধুবরি জেলার ব্যাপারিপাড়ার বাসিন্দা আক্রমউল ইসলাম (২৬), চিরাগ জেলার পানবারির বাসিন্দা  আমিনুর রহমান (২২) এবং বারপেটা জেলার দেবানদিয়ার আবদুল হুসেন (৫৪)। এই তিনজন এখানে থাকলেও আইএসআই-এর সঙ্গে তাদের যোগাযোগ ছিল। অনলাইনে সমস্ত যোগাযোগ এবং সেখান থেকেই নিয়োগ করা হয়েছিল। বিনিময়ে মোটা টাকার চুক্তি হয়েছিল বলে সূত্রের খবর।

তাছাড়া ‘শাহজাদ ভাট্টি নেটওয়ার্ক’ হচ্ছে পাকিস্তান-ভিত্তিক একটি সন্ত্রাসবাদী সংগঠন। যারা অনলাইনে মগজধোলাই করে তরুণ প্রজন্মকে জঙ্গি বানায়। এভাবেই এই তিনজনকে জঙ্গি হিসাবে নিয়োগ করা হয়েছিল। পাকিস্তানে বসেই ভারতের নিরাপত্তা তথ্য হাতাতে এই চক্রান্ত করা হয়েছিল। ভারত-বিরোধী প্রচার চালানো থেকে শুরু করে গুপ্তচরবৃত্তি, অবৈধভাবে অস্ত্র সংগ্রহ, ‘স্লিপার সেল’ গঠন এবং ভারতজুড়ে জঙ্গি কার্যকলাপ পরিচালনা করার কাজ করে থাকে এই সংগঠন। এসটিএফ সূত্রে খবর, এই নেটওয়ার্ক এনক্রিপ্ট করা প্রযুক্তির মাধ্যমে কাজ চালিয়ে থাকে। পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআইয়ের সঙ্গে নিয়মিত যোগাযোগ থাকে। আর পাকিস্তানে অবস্থানরত ভারত-বিরোধী গোষ্ঠীর কাছ থেকে নির্দেশ পেয়ে এখানে কাজ করত তিনজন। সেই মতো অপারেশেন চালানোর ছক ছিল। যা ভেস্তে গেল।

আরও পড়ুন:  বাংলার প্রতিচ্ছবি এবার মহারাষ্ট্রে, লক্ষ্মীর ভাণ্ডার থেকে বাদ ৯২ লক্ষ মহিলা

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment