আদালতের চূড়ান্ত রায় না আসা পর্যন্ত লেহ-তে বন্ধের নির্দেশ সোনম ওয়াংচুকের স্কুলের কাজ

By Suman Debnath

November 4, 2026 9:59 AM

আদালতের চূড়ান্ত রায় না আসা পর্যন্ত লেহ-তে বন্ধের নির্দেশ সোনম ওয়াংচুকের স্কুলের কাজ

লেহ, ৪ নভেম্বর: আদালতের চূড়ান্ত রায় না আসা পর্যন্ত সোনম ওয়াংচুকের প্রতিষ্ঠিত হিমালয়ান ইনস্টিটিউট অফ অল্টারনেটিভসের অধীনস্থ ডেজার্ট ফ্লাওয়ার স্কুলের সমস্ত কার্যকলাপ বন্ধ রাখার নির্দেশ দিল লাদাখ প্রশাসন। জমি বরাদ্দ সংক্রান্ত একটি মামলায় জম্মু-কাশ্মীর ও লাদাখ হাই কোর্টের চূড়ান্ত রায় না আসা পর্যন্ত এই নির্দেশ কার্যকর থাকবে।

জানা গিয়েছে, গত ১ নভেম্বর এইচআইএএল সহ-প্রতিষ্ঠাতা তথা সিইও গীতাঞ্জলি জে আংমোকে এই মর্মে নোটিস পাঠায় লেহ-র তহসিলদারের দপ্তর। নোটিসে জানানো হয়েছে, প্রয়োজনীয় অনুমতি, ছাড়পত্র ও প্রশাসনিক সম্মতি ছাড়াই ফিয়াংয়ে অবস্থিত ডেজার্ট ফ্লাওয়ার স্কুলে ক্লাস এবং অন্যান্য কার্যকলাপ শুরু হয়েছে বলে খবর পেয়েছে প্রশাসন। উল্লেখ্য, এইচআইএলকে বরাদ্দ করা ১,০৭৬ কানাল জমি এবং এক মারলা জমির বরাদ্দ বাতিল করেছে প্রশাসন। এই সিদ্ধান্তকে কেন্দ্র করেই হাই কোর্টে মামলা চলছে। গত ২২ সেপ্টেম্বর স্কুলের পরিচালন সমিতির প্রস্তাবিত সদস্যদের জন্য নো অবজেকশন সার্টিফিকেট চেয়েছিলেন আংমো।

আরও পড়ুন:  এই লড়াই আপনাদের একার না, ঢাকা থেকে পাশে আছি: নাহিদ

প্রশাসন জানিয়েছে, বিষয়টি বর্তমানে বিচারাধীন। তাই আদালতের চূড়ান্ত রায় বা পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত স্কুলের কার্যক্রম নিয়ে কোনো পদক্ষেপ না করার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি, মামলার পরিস্থিতি অপরিবর্তিত রাখার নির্দেশও দেওয়া হয়েছে।

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment