ধৃতদের মধ্যে ২৪ জন মহিলা এবং ৭ জন পুরুষ। ধৃতদের মধ্যে রয়েছে এই কল সেন্টারগুলি পরিচালনা ও নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা দুই মূল অভিযুক্তও।
পুলিশ সূত্রে খবর, যাদবপুর থানার অন্তর্গত তিনটি জায়গায় একযোগে তল্লাশি চালানো হয়। ডেটিং অ্যাপ সংক্রান্ত বিভিন্ন প্রতারণার অভিযোগের ভিত্তিতে এই অভিযান। তল্লাশিতে ৫৫টি মোবাইল ফোন, সিম কার্ড, তিনটি ল্যাপটপ এবং একাধিক সন্দেহজনক নথি বাজেয়াপ্ত করেছেন তদন্তকারীরা।
ধৃতদের জিজ্ঞাসাবাদ করে এই প্রতারণা চক্রের সঙ্গে আর কারা জড়িত, তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। কীভাবে ডেটিং অ্যাপের মাধ্যমে প্রতারণার জাল ছড়ানো হত, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।
The post ডেটিং অ্যাপের প্রতারণা চক্রের হদিশ, যাদবপুরে তিনটি বেআইনি কল সেন্টারে হানা, গ্রেফতার ৩১ appeared first on Dainik Statesman.
Leave a Comment