ককরোচ জনতা পার্টির প্রধান অভিজিৎ দীপকে-কে গ্রেপ্তার করল পুলিশ

By Suman Debnath

October 17, 2026 11:45 AM

ককরোচ জনতা পার্টির প্রধান অভিজিৎ দীপকে-কে গ্রেপ্তার করল পুলিশ


ককরোচ জনতা পার্টির প্রধান অভিজিৎ দীপকেকে গ্রেপ্তার করল দিল্লি পুলিশ। শুক্রবার দিনভর আটকে রাখার পর শনিবার ভোরে তাঁকে টপ্রিভেন্টিভ অ্যারেস্টট বা আগাম সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে গ্রেপ্তারের কথা জানায় পুলিশ। শনিবারই তাঁকে দিল্লির বিশেষ এগজিকিউটিভ ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করানোর কথা।

এর আগে সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে গ্রেপ্তার করেছিল পুলিশ। বর্তমানে দুজনেই তিহাড় জেলে বিচারবিভাগীয় হেফাজতে রয়েছেন। এ বার সংগঠনের প্রধান দীপকে-কেও গ্রেপ্তার করা হল। পুলিশের দাবি, শান্তিভঙ্গের আশঙ্কায় ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১২৬ ও ১৭০ ধারায় এই পদক্ষেপ করা হয়েছে। সংহিতার ১৭০ ধারা অনুযায়ী, কোনও অপরাধ সংঘটিত হওয়া আটকাতে প্রয়োজন মনে করলে পুলিশ পরোয়ানা বা ম্যাজিস্ট্রেটের নির্দেশ ছাড়াই কাউকে গ্রেপ্তার করতে পারে।

আরও পড়ুন:  মোদীর বারাণসীতে ফের ধাক্কা গেরুয়া শিবিরের, বিধান পরিষদের দ্বিতীয় আসনেও হেরে গেল বিজেপি

শনিবার সকালে সিজেপির আইনি পরামর্শদাতা রত্ন সিং অভিযোগ করেন, দীপকে-কে কোথায় রাখা হয়েছে, তা সংগঠনের কেউ জানেন না। এমনকী আইনজীবীদেরও তাঁর সঙ্গে দেখার করার অনুমতি দেওয়া হচ্ছে না বলে দাবি করেন তিনি।

এর আগে যন্তর মন্তরে সিজেপির অভিযানের সময় সংগঠনের তিন প্রধান মুখকে দিল্লি বিমানবন্দর থেকেই আগাম সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে গ্রেপ্তার করেছিল পুলিশ। পরে এক বছর শান্তি বজায় রাখার শর্তে জামিন পান সৌরভ ও তাঁর সঙ্গীরা। কিন্তু জামিন পাওয়ার দু’দিনের মধ্যেই ফের যন্তর মন্তরে প্রবেশ করেন সৌরভ ও রাঙ্কা। তত দিনে যন্তর মন্তরকে নির্ধারিত প্রতিবাদস্থলের তালিকা থেকে বাদ দিয়েছিল পুলিশ।

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment