---Advertisement---

সিজেপি-র আন্দোলন প্রত্যাহারের পরে দিল্লিতে স্বাভাবিক মেট্রো ও ইন্টারনেট পরিষেবা

By Suman Debnath

July 26, 2026 10:35 AM

সিজেপি-র আন্দোলন প্রত্যাহারের পরে দিল্লিতে স্বাভাবিক মেট্রো ও ইন্টারনেট পরিষেবা

---Advertisement---


নিট প্রশ্নফাঁস কাণ্ডকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছিল সমগ্র দেশ। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে আন্দোলনে নেমেছিল ককরোচ জনতা পার্টি (সিজেপি)। ধীরে ধীরে সেই আন্দোলন বড় আকার ধারণ করেছিল। সেই সময়ে নিরাপত্তার কারণে দিল্লির ১৮টি মেট্রো স্টেশন বন্ধ করেছিল দিল্লি মেট্রো রেল কর্পোরেশন (ডিএমআরসি)। তবে রবিবার অর্থাৎ আজ থেকে ফের দিল্লি মেট্রো পরিষেবা স্বাভাবিক হয়েছে বলে জিএমআরসি-র তরফে জানানো হয়েছে।

ডিএমআরসি জানিয়েছে, সমস্ত মেট্রো স্টেশন এখন যাত্রীদের জন্য পুরোপুরি খুলে দেওয়া হয়েছে। কোনও স্টেশনেই আর প্রবেশ ও প্রস্থানের ক্ষেত্রে বিধিনিষেধ নেই। ডিএমআরসি এক্স হ্যান্ডলে জানিয়েছে, দিল্লির সমস্ত মেট্রো স্টেশন যাত্রীদের জন্য খুলে দেওয়া হয়েছে। এই ঘোষণার পরে গত কয়েকদিন ধরে হাজার হাজার নিত্যযাত্রী যাতায়াতের যে সমস্যা ভোগ করছিলেন, তাঁদের যে ভোগান্তি হচ্ছিল তা থেকে তাঁরা স্বস্তি পেয়েছেন।

যন্তর মন্তরে বিপুল সমাগমের কারণে নিরাপত্তা বাড়াতে ডিএমআরসি-র তরফে ১৮টি মেট্রো স্টেশন বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। যে ১৮টি মেট্রো স্টেশনে যাত্রী পরিষেবা বন্ধ ছিল সেগুলি হল, রাজীব চক, লোককল্যাণ মার্গ, বড়খাম্বা রোড, সুপ্রিম কোর্ট, রামকৃষ্ণ আশ্রম মার্গ, প্যাটেল চক, সেবা তীর্থ, মান্ডি হাউস, জনপথ, আইটিও, দিল্লি গেট, খান মার্কেট, কেন্দ্রীয় সচিবালয়, ইন্দ্রপ্রস্থ, জোর বাগ ও শিবাজি স্টেডিয়াম, ঝান্ডেওয়ালান এবং নিউ দিল্লি। পরবর্তী নির্দেশ না মেলা পর্যন্ত এই ১৮টি মেট্রো স্টেশনে পরিষেবা বন্ধ থাকবে বলে জানানো হয়েছিল।

আরও পড়ুন:  তৃতীয় ভাষায় ফেল করলে মিলবে না দশম শ্রেণির সার্টিফিকেট, বড় সিদ্ধান্তের পথে সিবিএসই

সিজেপির লাগাতার আন্দোলনের চাপে পড়ে অবশেষে শনিবার কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দেন। তাঁর ইস্তফা দেওয়ার পরেই দিল্লির যন্তর মন্তরে চলমান আন্দোলনের স্থগিত ঘোষণা করে ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)। তারা আন্দোলন প্রত্যাহার করার পরেই নিরাপত্তা বাহিনী ও প্রশাসন ধাপে ধাপে সমস্ত ব্যারিকেড সরিয়ে দেয়। এরপরেই রবিবার থেকে রাজধানীতে মেট্রো পরিষেবা স্বাভাবিক হতে শুরু করেছে। দিল্লির অন্যতম ব্যস্ত গণপরিবহণ ব্যবস্থা ফের আগের মতো চালু হল।

তবে শুধু মেট্রো নয়, জন্তর মন্তর এবং সংলগ্ন মধ্য দিল্লির বিভিন্ন এলাকায় মোবাইল ইন্টারনেট পরিষেবাও পুনরায় চালু হয়েছে। নিট প্রশ্নপত্র ফাঁস কাণ্ডে আন্দোলনের জেরে নিরাপত্তার স্বার্থে প্রশাসন কয়েক দিনের জন্য ইন্টারনেট পরিষেবা বন্ধ রেখেছিল। এদিকে, ককরোচ জনতা পার্টি জানিয়েছে, কেন্দ্র সরকারের কাছ থেকে তাদের মূল দাবিগুলি নিয়ে আশ্বাস পাওয়ার পরেই তারা আন্দোলন প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে। দলের মুখ্য মুখপাত্র সৌরভ দাস জানিয়েছেন, সরকারের প্রতিশ্রুতি নির্ধারিত সময়ের মধ্যে বাস্তবায়িত হবে, এই বিশ্বাস থেকেই তারা আন্দোলন স্থগিত রেখেছেন।

আরও পড়ুন:  অতিসতর্ক সুপ্রিম কোর্ট: অনুমতি ছাড়া শুনানির কোনও ভিডিও ছাড়া যাবে না নেটপাড়ায়

‘ককরোচ জনতা পার্টি’-র জাতীয় মুখপাত্র আশুতোষ রাঙ্কা বলেন, ‘সরকারি প্রতিনিধি দলের সঙ্গে আমাদের তিন দফা আলোচনা হয়েছে। যন্তর মন্তরে আমাদের যে প্রতিবাদ কর্মসূচি বেশ কয়েক দিন ধরে চলছিল, তার তিনটি প্রধান দাবি ছিল। ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের করা সমস্ত আইনি মামলা ও এফআইআর প্রত্যাহার করা। আমাদের তৃতীয় দাবিটি ছিল, নিটের প্রশ্ন ফাঁসে আত্মঘাতী পড়ুয়াদের পরিবারগুলিকে ১ কোটি টাকা করে ক্ষতিপূরণ দেওয়া। কিছুক্ষণ আগেই ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছেন। অর্থাৎ, আমাদের প্রথম দাবিটি মেনে নেওয়া হয়েছে।’

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment