জনগণের নজর ঘোরাতেই ধর্মীয় জিগির তোলা হচ্ছে: ‘ভোট চুরি’ নিয়ে আক্রমণ অভিজিৎ দীপকের

By Suman Debnath

November 23, 2026 9:48 PM

জনগণের নজর ঘোরাতেই ধর্মীয় জিগির তোলা হচ্ছে: ‘ভোট চুরি’ নিয়ে আক্রমণ অভিজিৎ দীপকের

সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের আসল সমস্যাগুলি থেকে নজর ঘোরাতেই সরকার ধর্মীয় বিভাজন উসকে দিচ্ছে—রবিবার এমনই গুরুতর অভিযোগ তুললেন ককরোচ জনতা পার্টি (সিজেপি)-র আহ্বায়ক অভিজিৎ দীপকে। নির্বাচিত জনপ্রতিনিধিদের কেনাবেচা বা দলবদল এবং তথাকথিত ‘ভোট চুরি’-র কড়া সমালোচনা করে তিনি ধর্ম ও বর্ণের পরিচয়ের ঊর্ধ্বে উঠে নাগরিকদের নিজেদের জীবন-জীবিকার প্রশ্নগুলিতে মনোনিবেশ করার আহ্বান জানান। গোয়ার রাজধানী পণাজিতে আয়োজিত এক সভায় সিজেপি নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কার উপস্থিতিতে বক্তব্য রাখেন অভিজিৎ দীপকে। সেখানে তিনি দাবি করেন, মহাত্মা গান্ধী, জওহরলাল নেহরু এবং বি আর আম্বেদকরের আদর্শের ওপর ভিত্তি করে গড়ে ওঠা ভারতের সামাজিক সম্প্রীতি ও বুনন ফিরিয়ে আনতেই কাজ করছে তাঁর দল।
 
সভায় বক্তব্য রাখতে গিয়ে অভিজিৎ দীপকে বলেন, “নাগরিকদের সর্বদা নাগরিক হিসেবে ভাবার ক্ষমতা বজায় রাখা উচিত।যখন সেই ক্ষমতা কেড়ে নেওয়া হয় এবং আপনাকে হিন্দু, মুসলিম বা খ্রিস্টান হিসেবে ভাবতে বাধ্য করা হয়, তখন আপনি আপনার দৈনন্দিন জীবন-জীবিকাকে প্রভাবিত করে এমন আসল সমস্যাগুলির ওপর মনোযোগ দিতে ভুলে যান। যে সরকার ওই সমস্যাগুলির জন্য দায়ী, তাকে প্রশ্ন করা বন্ধ করে দেন।”

ক্ষমতায় টিকে থাকার স্বার্থেই রাজনৈতিক দলগুলি ধর্ম ও বর্ণের ভিত্তিতে মানুষকে বিভক্ত করছে বলে অভিযোগ করেন সিজেপি-র প্রতিষ্ঠাতা। তাঁর দাবি, ধর্ম, বর্ণ, সম্প্রদায় বা রাজনৈতিক মতাদর্শ নির্বিশেষে সমস্ত নাগরিককে একত্রিত করতে চায় ককরোচ জনতা পার্টি। দীপকের কথায়, “সিজেপি ভারতকে ঐক্যবদ্ধ করতে এসেছে। মহাত্মা গান্ধী, পণ্ডিত জওহরলাল নেহরু এবং ডক্টর বাবাসাহেব আম্বেদকরের চিন্তার ওপর ভিত্তি করে গড়ে ওঠা ভারতের সেই সামাজিক বুননকেই ফিরিয়ে আনতে চায় সিজেপি।”

আরও পড়ুন:  ব্রিকসে যোগ দিতে মরিয়া পাকিস্তান, সম্মতি নেই ভারতের

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment