হেলমেট ছাড়া বাইক পার্কিংয়ে নিষেধাজ্ঞা, কড়া পদক্ষেপ কলকাতা পুলিশের

By Suman Debnath

November 25, 2026 5:35 PM

হেলমেট ছাড়া বাইক পার্কিংয়ে নিষেধাজ্ঞা, কড়া পদক্ষেপ কলকাতা পুলিশের


হেলমেট ছাড়া মোটরবাইক বা স্কুটার নিয়ে বেরোলে এবার থেকে চালকেরা সমস্যায় পড়তে পারেন। হেলমেট না থাকলে শহরের কোনও পার্কিং এলাকায় বাইক বা স্কুটার রাখতে দেওয়া হবে না। বাধ্যতামূলক হেলমেট ব্যবহার নিশ্চিত করতে এমনই কড়া পদক্ষেপের কথা ঘোষণা করল লালবাজার। এর পাশাপাশি হেলমেট ছাড়া বাইক চালকদের পেট্রল না দেওয়ার নির্দেশও আগেই দেওয়া হয়েছে পেট্রল পাম্পগুলিকে।

পুলিশ সূত্রের খবর, কালীপুজো ও দীপাবলির সময় শহরের বিভিন্ন জায়গায় নাকা চেকিং করে দেখা গিয়েছে, ট্রাফিক আইন লঙ্ঘনের অন্যতম প্রধান কারণ হল হেলমেট ছাড়া বাইক চালানো। শুধু চালক নন, অনেক ক্ষেত্রে পিছনের আসনে বসা যাত্রীরাও হেলমেট ব্যবহার করেন না। এই প্রবণতা রুখতেই এবার আরও কঠোর অবস্থান নিল লালবাজার।

আরও পড়ুন:  পশ্চিমবঙ্গ থেকেই নতুন ইতিহাস বিজেপির, ৪৬ বছর পর প্রথম শ্রমিক সংগঠন গঠন

নতুন নির্দেশিকা অনুযায়ী, বাইক বা স্কুটার পার্কিং করতে এলে চালকের কাছে হেলমেট থাকা বাধ্যতামূলক। পার্কিংয়ে গাড়ি রাখার পর চালক হেলমেট সঙ্গে নিয়ে যেতে পারবেন। তবে পার্কিংয়ের দায়িত্বে থাকা কর্মীদের নিশ্চিত করতে হবে যে চালকের কাছে হেলমেট রয়েছে। কোনও পার্কিং কর্মী হেলমেট ছাড়া চালককে বাইক রাখার অনুমতি দিলে তাঁর বিরুদ্ধেও ব্যবস্থা নিতে পারে পুলিশ। সিসিটিভি থাকা পার্কিং এলাকাগুলির উপরেও নজরদারি চালানো হবে।

অন্যদিকে, সোমবার থেকে কলকাতার প্রতিটি ট্রাফিক গার্ডের উদ্যোগে শুরু হয়েছে ‘সেফটি অ্যান্ড কাউন্সেলিং প্রোগ্রাম’। এই কর্মসূচির মাধ্যমে বাইক ও স্কুটার চালকদের মধ্যে পথ নিরাপত্তা সম্পর্কে সচেতনতা বাড়ানো হচ্ছে। শিবিরগুলিতে চালকদের হেলমেট পরার প্রয়োজনীয়তা বোঝানোর পাশাপাশি সঠিকভাবে হেলমেট ব্যবহারের পরামর্শ দেওয়া হচ্ছে।

আরও পড়ুন:  মুকুন্দপুরের পর গল্ফগ্রিন, চাকরির টোপ দিয়ে তরুণীকে দিনভর ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার

আরও পড়ুন: পুলিশের সামনেই বিবস্ত্র করে মারধর তৃণমূল কাউন্সিলরকে! ‘গুরুতর’ অভিযোগে রাজ্যের রিপোর্ট তলব হাইকোর্টের

বিশেষ করে হেলমেটের চিন-স্ট্র্যাপ ঠিকমতো বাঁধার উপর জোর দেওয়া হচ্ছে। সেই সঙ্গে মদ্যপ অবস্থায় বা অন্য কোনও ধরনের নেশা করে গাড়ি চালানোর ভয়াবহ পরিণতি সম্পর্কেও সতর্ক করছেন ট্রাফিক পুলিশ আধিকারিকেরা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আগামী কয়েক সপ্তাহ ধরে শহরজুড়ে এই সচেতনতামূলক প্রচার ও কাউন্সেলিং কর্মসূচি চলবে।

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment