---Advertisement---

প্রায় এক দশক পর বাংলায় ‘বিগ বস’, সঞ্চালকের আসনে সৌরভ গঙ্গোপাধ্যায়

By Suman Debnath

August 8, 2026 3:20 PM

প্রায় এক দশক পর বাংলায় ‘বিগ বস’, সঞ্চালকের আসনে সৌরভ গঙ্গোপাধ্যায়

---Advertisement---


বাংলার দর্শকদের জন্য সুখবর। এক দশক অপেক্ষার পর বাংলায় শুরু হতে চলেছে জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস’। এবারের সিজনে রয়েছে আরও বড় চমক। ‘বিগ বস বাংলা’-র সঞ্চালকের দায়িত্ব সামলাবেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

সৌরভ গঙ্গোপাধ্যায়কে ‘দাদাগিরির’ মঞ্চে তাঁর সঞ্চালনা দেখেছেন দর্শক। এবার অন্য ধরনের রিয়েলিটি শোয়ের দায়িত্ব সামলাতে দেখা যাবে তাঁকে। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে অনুষ্ঠানের প্রথম লুক। সেখানেই এবারের থিমের আভাস মিলেছে – ‘দুর্গ জয় সহজ নয়’। প্রতিযোগীদের জন্য ‘বিগ বস’-এর বাড়িতে প্রতিটি দিনই যে কঠিন পরীক্ষা হতে চলেছে, সেই বার্তাই স্পষ্ট করে দেওয়া হয়েছে ট্যাগ লাইনে।

আগামী ৩০ অগস্ট থেকে ‘বিগ বস বাংলা’ দেখা যাবে স্টার জলসায়। একই সঙ্গে জিওহটস্টারেও সম্প্রচারিত হবে অনুষ্ঠানটি। ফলে টেলিভিশনের পাশাপাশি ডিজিটাল মাধ্যমেও দর্শকরা প্রতিযোগীদের প্রতিদিনের লড়াই ও ঘরের নানা ঘটনাপ্রবাহ দেখতে পারবেন।

আরও পড়ুন:  নিউইয়র্কে প্রথম বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

দায়িত্ব নিয়ে স্বাভাবিকভাবেই উৎসাহী সৌরভ। তাঁর বক্তব্য, ‘বিগ বস’-এর বাড়িতে কোনও কিছুই সহজে পাওয়া যায় না। প্রতিযোগীরা নানা পরিস্থিতির মুখোমুখি হয়ে কী ভাবে নিজেদের সামলান, সেই লড়াই দেখার জন্য তিনি আগ্রহী। শুধু প্রতিযোগীদের যাত্রাই নয়, সেই অভিজ্ঞতার সঙ্গে বাংলার দর্শকরা কী ভাবে নিজেদের যুক্ত করেন, সেটাও তাঁর কাছে গুরুত্বপূর্ণ।

এদিকে প্রতিযোগীদের নিয়েও শুরু হয়েছে জোর জল্পনা। এখনও নির্মাতাদের তরফে সম্পূর্ণ তালিকা প্রকাশ করা হয়নি। তবে টলিপাড়ার একাধিক পরিচিত মুখের কাছে প্রস্তাব যাওয়ার খবর রয়েছে। আলোচনা চলছে পিয়া সেনগুপ্ত, জীতু কমল, মনামী ঘোষ, অনিন্দ্য চট্টোপাধ্যায়, সায়ক চক্রবর্তী, তিথি বসু, ঊষসী চক্রবর্তী, যশ দাশগুপ্ত এবং নুসরত জাহানের মতো নাম। শেষ পর্যন্ত কারা ‘বিগ বস’-এর ঘরে প্রবেশ করেন, সেটাই এখন দেখার।

আরও পড়ুন:  বিয়ের পাঁচ মাসেই বিচ্ছেদের জল্পনা! অবশেষে নীরবতা ভাঙলেন রণজয় বিষ্ণু

বাংলায় এর আগে দুবার দেখা গিয়েছিল ‘বিগ বস’। ২০১৩ সালে ইটিভি বাংলায় প্রথম সিজনের সঞ্চালক ছিলেন মিঠুন চক্রবর্তী। সেই সিজনের বিজয়ী হন গায়ক অনীক ধর। ২০১৬ সালে কালার্স বাংলায় সম্প্রচারিত হয় দ্বিতীয় সিজন। সেই বার সঞ্চালকের দায়িত্বে ছিলেন জীত এবং বিজয়ীর ট্রফি জেতেন অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায়।

 

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment