---Advertisement---

বিয়ের পাঁচ মাসেই বিচ্ছেদের জল্পনা! অবশেষে নীরবতা ভাঙলেন রণজয় বিষ্ণু

By Suman Debnath

August 7, 2026 2:00 PM

বিয়ের পাঁচ মাসেই বিচ্ছেদের জল্পনা! অবশেষে নীরবতা ভাঙলেন রণজয় বিষ্ণু

---Advertisement---


টলিপাড়ায় গত দুই মাস ধরে অভিনেতা রণজয় বিষ্ণু এবং অভিনেত্রী শ্যামৌপ্তি মুদলির সংসার নিয়ে গুঞ্জন ভাসছিল। তারা ফেব্রুয়ারি মাসে বিয়ে করেছিলেন। বাংলা ধারাবাহিকের সেট থেকে শুরু হওয়া তাদের প্রেমের পরিণতি হিসেবে সিলমোহর পড়েছিল টলিপাড়ার তারকাদের উপস্থিতিতে।

বিয়ের পাঁচ মাস পেরোতে না পেরোতেই বিচ্ছেদের রটনায় স্তম্ভিত হয়ে পড়েছিলেন অনুরাগীরা। এবার সব জল্পনা ও কাদা ছোড়াছুড়ির জবাবে সোশাল মিডিয়ায় এক বিস্ফোরক ভিডিয়োবার্তা পোস্ট করে মুখ খুললেন রণজয় নিজেই।

রণজয় বলেন, ‘আমি এবং শ্যামৌপ্তিকে নিয়ে এত কথা হচ্ছে, আর যেভাবে কথাগুলো বলা হচ্ছে— এই কাদা ছোড়াছুড়িটা হচ্ছে, তা ভালো লাগছে না। আমরা ভালোবেসে বিয়ে করেছি অত্যন্ত উচ্ছ্বাসের সঙ্গে। আজকে নানা জায়গায় এসব কথা শুনতে বা দেখতে আমাদের দুজনেরই খুব খারাপ লাগছে।’

আরও পড়ুন:  বাংলা ছবির প্রযোজনায় অনুপম, অভিনয়ে টোটা

রণজয় বলেন, ‘আমি সবসময় বলে এসেছি, একজন মহিলাকে নিয়ে কথা বলার আগে আমাদের ভাবা উচিত। আপনাদের কাছে কি কোনও প্রমাণ আছে? এত বড় একটা কথা বলছেন? আমি তো খুব সাধারণ এবং অত্যন্ত সোজা-সাপ্টা একটা জীবনযাপন করি। শুধু আমি একজন সেলিব্রিটি বলে— আমার মনে হচ্ছে যে এটা ভীষণ অনধিকার চর্চা করা হচ্ছে এবং খুব খারাপ কথা বলা হচ্ছে একজন মানুষকে নিয়ে।’

রণজয় বলেন, ‘আমার স্ত্রী শ্যামৌপ্তির ওপর আমার পূর্ণ আস্থা রয়েছে। শ্যামৌপ্তি এমন কোনও বিতর্কিত মন্তব্য করতে পারেন না বলে আমি দৃঢ় বিশ্বাস প্রকাশ করেন।’

টাকা-পয়সার জল্পনা উড়িয়ে দিয়ে রণজয় জোর গলায় জানান, কীভাবে তাঁদের বিয়ে হয়েছে এবং বাস্তব সত্যিটা ঠিক কী, তা দুই পরিবার, তিনি নিজে, শ্যামৌপ্তি এবং তাঁর শ্বশুরমশাই খুব ভালো করেই জানেন। অযথা গুঞ্জন ছড়িয়ে তাঁদের ব্যক্তিগত জীবনে অনধিকার চর্চা না করারই অনুরোধ জানিয়েছেন এই জনপ্রিয় অভিনেতা।

আরও পড়ুন:  প্রকাশ্যে ‘জুমানজি: ওপেন ওয়ার্ল্ড’-এর প্রথম ট্রেইলার

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment