---Advertisement---

রামায়ণের প্রথম দর্শনেই তুখোড় রণবীর, পাল্লা দিলেন যশও

By Suman Debnath

July 30, 2026 2:30 PM

রামায়ণের প্রথম দর্শনেই তুখোড় রণবীর, পাল্লা দিলেন যশও

---Advertisement---


আজ বৃহস্পতিবার ৩০ জুলাই। আর আজ ভোরবেলায় মুক্তি পেল ‘রামায়ণ পার্ট ১’। পরিচাললনায় নীতেশ তিওয়ারি। এই প্রথমবার পূর্ণাঙ্গভাবে দেখা গেল রাম রূপী রণবীর কাপুরকে, সীতা মা রূপী সাই পল্লবী, লক্ষণ রূপে রবি দুবে ও রাবণ রূপী যশকে। সিনে বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এই প্রথম ট্রেলারে গল্প, সংলাপ ও আবেগের উপরে জোর দিয়েছেন পরিচালক বেশি। ট্রেলার মুক্তি পাওয়ার পরে মিলেছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ কেউ ছবির রণবীরের সংলাপ বলার ধরণ নিয়ে প্রশ্ন তুলেছেন।

সেই সঙ্গে সানি দেওলের উপস্থিতি নিয়েও প্রশ্ন তুলছেন একাংশ। ট্রেলারের শুরুতে দেখা গিয়েছে রাবণ রূপী যশ একটি বিশাল প্রাসাদের সামনে এসে কড়া নাড়ছেন। প্রতিরোধের মুখে পড়ে ক্রুদ্ধ হয়ে দরজা ভেঙে ফেলেন তিনি। তারপরেই হুংকার দেন, শুরু হচ্ছে ‘রাবণ রাজ’। রাবণের উত্থানে যখন সকল দেবতা ও রাজারা ত্রস্ত, তখনই অযোধ্যার রাজা দশরথ(অরুণ গোভিল)-এর পুত্র হিসেবে আগমণ ঘটে দশাবতার রামের।

তারপরে দেখা যায় রামের ছেলেবেলা ও যৌবনের একাধিক গুরুত্বপূর্ণ মুহূর্ত। লক্ষণের সঙ্গে অসুরদের বিরুদ্ধে যুদ্ধ করতে দেখা যায় তাঁকে। কৈকেয়ীর চরিত্রে দেখা যায় লারা দত্তকে। তাঁকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করতেই ১৪ বছরের জন্য বনবাসে যান রাম। সঙ্গী হন সীতা ও লক্ষণ।

আরও পড়ুন:  রাজভবনে টলি তারকাদের মহামিলন, সঙ্গী হলেন রাজ্যপাল

 

 

এবারে অযোধ্যা ও লঙ্কার রাজকীয়তা ফুটিয়ে তোলার উপরে বিশেষ জোর দেওয়া হয়েছে। বিশাল বড় সেট, ঝাঁ চকচকে প্রোডাকশন ও আবেগ দিয়ে গল্পকে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। তবে প্রায় ৪ মিনিট ১০ সেকেন্ডের ট্রেলারে দেখা মেলেনি সানি দেওলের হনুমান চরিত্রকে। অনেকে মনে করছেন দ্বিতীয় পর্বের জন্য হনুমানের চরিত্রটি গোপন রেখেছে নির্মাতারা। বিষয়টি নিয়ে অনুরাগীরা বেশ বিরক্তি প্রকাশ করেছেন।

দর্শকদের একাংশ ভিএফএক্স, আবহ সঙ্গীতের প্রশংসার পঞ্চমুখ। নজর কেড়েছে হাতির দৃশ্য, রঙের ব্যবহার। একাংশের দাবি, প্রায় ৪ হাজার কোটি টাকার বাজেটের এই ছবির ট্রেলার সেভাবে দর্শকদের প্রত্যাশা পূরণ করতে পারেনি। কিছু দৃশ্যে বোঝা গিয়েছে গ্রিন স্ক্রিনের ব্যবহার। তবে অনেকেই জানিয়েছেন, রামের মত শান্ত ও মর্যাদাপূর্ণ ব্যক্তিত্বকে নিঁখুত ফুটিয়ে তুলেছেন রাম। তবে অন্য অনেকে বলছেন তাঁর সংলাপ বলার ধরণ ঠিক নেই। অন্যদিকে রাবণরূপী যশ রীতিমত দর্শকদের নজর কেড়েছেন।

আরও পড়ুন:  কুনিকা সদানন্দ 370 টাকার বিরিয়ানি বিতর্কে প্রণিতকে সমর্থন করেন

ছবিতে একসঙ্গে কাজ করেছেন অস্কারজয়ী এআর রহমান ও হ্যান্স জিমার। ভিএফএক্স করেছে আন্তর্জাতিক সংস্থা। ছবির দুই পর্বের সঙ্গীত স্বত্ব ৭৫ কোটি টাকাতে কিনে নিয়েছে টিসিরিজ। ১৮ জুলাই নয়াদিল্লিতে ‘প্রথম সংকল্প’ অনুষ্ঠানে রুদ্ধদ্বারে প্রচার-ঝলক প্রদর্শন করা হলেও তার কিছু অংশ ফাঁস হয়ে যায়। এর পর ‘সান দিয়েগো কমিক-কন’-এ ছবির প্রচার-ঝলকের বিশেষ প্রদর্শনী হয়। তার পরে, গত ২৪ জুলাই দর্শকের জন্য ঝলক প্রকাশ পাওয়ার কথা থাকলেও তা পিছিয়ে দেওয়া হয়। অবশেষে ৩০ জুলাই ভোরে সেই ঝলক প্রকাশ্যে আসে। আগামী ৮ নভেম্বর, এই ছবি মুক্তি পাবে। ছবির দ্বিতীয় পর্ব মুক্তি পাওয়ার কথা ২০২৭ সালে।

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment