---Advertisement---

পরিবহন নেতাদের সংবর্ধনা অনুষ্ঠান | Amar Bangla BANGLADESH

By Suman Debnath

July 18, 2026 4:15 PM

পরিবহন নেতাদের সংবর্ধনা অনুষ্ঠান | Amar Bangla BANGLADESH

---Advertisement---


চাঁপাইনবাবগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপ এবং চাঁপাইনবাবগঞ্জ জেলা ট্রাক মালিক গ্রুপের ২০২৬-২০২৮ মেয়াদের (দ্বি-বার্ষিক) নির্বাচনে বিজয়ী সভাপতি ও সাধারণ সম্পাদক প্রার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।


শনিবার (১৮ জুলাই) সকাল ১১টায় চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সম্মেলন কক্ষে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চেম্বারের সভাপতি আব্দুল ওয়াহেদ। এ সময় উপস্থিত ছিলেন চেম্বারের সিনিয়র সহ-সভাপতি মো. খাইরুল ইসলাম, সাবেক সহ-সভাপতি মো. মনোয়ারুল ইসলাম ডালিম, পরিচালক আলহাজ মো. শুকুরুদ্দীন, এম কোরাইশী মিলু, মো. মনিরুল ইসলাম এবং মো. শহিদুল ইসলাম শহিদসহ চেম্বারের অন্যান্য নেতৃবৃন্দ।


বক্তারা নবনির্বাচিত নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে বলেন, সড়ক পরিবহন খাতের উন্নয়ন, ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ এবং জেলার সার্বিক অর্থনৈতিক অগ্রগতিতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সংবর্ধনা অনুষ্ঠানে নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং তাদের সফল দায়িত্ব পালন কামনা করা হয়।

আরও পড়ুন:  সরকারি ব্যবস্থাপনায় নতুন হজ প্যাকেজ ঘোষণা


আমার বাঙলা/ রাব্বি

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment