---Advertisement---

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান  | Amar Bangla BANGLADESH

By Suman Debnath

July 23, 2026 2:50 PM

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান  | Amar Bangla BANGLADESH

---Advertisement---


কিশোরগঞ্জ প্রতিনিধি : “বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন করা হয়েছে।


এ-উপলক্ষ্যে সকালে একটি র্যালী বটতলা থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পুরাতন স্টেডিয়ামে গিয়ে শেষ হয়।


কিশোরগঞ্জ জেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ আয়োজনে পুরাতন স্টেডিয়াম প্রাঙ্গণে এ মেলার উদ্বোধন অনুষ্ঠিত হয়।


উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক সোহানা নাসরিন।


বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ে তুলতে বেশি বেশি বৃক্ষরোপণের আহ্বান জানান। আগামী সাতদিন মেলায় বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা প্রদর্শন ও বিক্রয় করা হবে। এছাড়াও উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় বন কর্মকর্তা কাজী মো নুরুল করিমসহ জেলায় কর্মরত কর্মকর্তা। সব শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন:  তিন জেলায় চার নদীর পানি বিপৎসীমার ওপরে, সতর্কসীমায় আরও ১২টি


আমার বাঙলা/ জামান

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment