---Advertisement---

পাটওয়ারী: নতুন বাংলাদেশ গড়ার আহ্বান

By Suman Debnath

July 16, 2026 11:45 AM

পাটওয়ারী: নতুন বাংলাদেশ গড়ার আহ্বান

---Advertisement---


নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়ে জয়পুরহাটে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি পালন করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)। কর্মসূচিতে দলটির কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, “আমরা ২০২৬ সালে আবার আপনাদের কাছে এসেছি একটি নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য। চাঁদাবাজি, সন্ত্রাস, মাদক চোরাচালান বন্ধ করতে এবং নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে চাই।”



বুধবার (১৫ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পদযাত্রাটি শহীদ ডা. আবুল কাশেম ময়দানে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন নাসীরুদ্দীন পাটওয়ারী। বিশেষ অতিথি ছিলেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।



নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, গত জুলাইয়ের আন্দোলনে জয়পুরহাট ছিল রক্তাক্ত। আবু সাঈদ, মুগ্ধসহ অসংখ্য শহীদ ও আহতদের আত্মত্যাগের মধ্য দিয়ে নতুন বাংলাদেশের যে স্বপ্ন দেখা হয়েছিল, এক বছর পরও সেই স্বপ্ন কতটা বাস্তবায়িত হয়েছে—সে প্রশ্ন রয়ে গেছে।


তিনি বলেন, “২০২৬ সালে দাঁড়িয়ে আমরা প্রতিনিয়ত প্রতারিত হচ্ছি। সেই প্রতারকদের জবাবদিহির মুখোমুখি করতেই আজ আমরা আপনাদের সামনে দাঁড়িয়েছি।”



তিনি আরও বলেন, “চাঁদাবাজি, সন্ত্রাস, মাদক চোরাচালান বন্ধ করতে এবং নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে চাই। এগুলো যদি আমাদের অপরাধ হয়, তাহলে সেই অপরাধের জন্য আমরা হাজারবার ফাঁসির কাষ্ঠে ঝুলতেও রাজি আছি।”

আরও পড়ুন:  আওয়ামী লীগের দাফন দিল্লিতে হয়ে গেছে: সারজিস আলম



মাদক নিয়ন্ত্রণে সরকারের ভূমিকার সমালোচনা করে নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করেন, সীমান্ত দিয়ে মাদক প্রবেশ বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না। স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, মাদক সংশ্লিষ্ট ঘটনায় সরকারের সুস্পষ্ট জবাবদিহি প্রয়োজন।



তিনি আরও বলেন, “মুজিবের সংবিধানের পাহারাদার না হয়ে জনগণের সংবিধানের পাহারাদার হোন।” একই সঙ্গে দখলবাজি ও চাঁদাবাজির সমালোচনা করে তিনি বলেন, “দখলের চিন্তা বাদ দিয়ে নিজের সামর্থ্যে কিছু গড়ুন। ডাকাতি করতে এলে ডাকাতদের সঙ্গে শক্ত লড়াই হবে।”



বক্তব্যে তিনি অভিযোগ করেন, নতুন করে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা চলছে। এ ধরনের যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।



আগামী স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, কেউ যেন ভোটকেন্দ্র দখল করতে না পারে, সেজন্য জনগণকে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করতে হবে। পাশাপাশি মাদক নিয়ন্ত্রণ ও আইন-শৃঙ্খলা রক্ষায়ও জনগণের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

আরও পড়ুন:  বঙ্গোপসাগরে আরেকটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা



বিশেষ অতিথির বক্তব্যে সারজিস আলম বলেন, প্রধানমন্ত্রী দেশের চিকিৎসা খাত নিয়ে যে বক্তব্য দিয়েছেন, তার সঙ্গে তারা একাত্মতা প্রকাশ করেন। তবে কথার সঙ্গে কাজের মিল থাকতে হবে। তিনি বলেন, জয়পুরহাটসহ দেশের সব সরকারি হাসপাতালকে মানসম্মত সেবাকেন্দ্রে পরিণত করতে হবে এবং হাসপাতালগুলোতে রাজনৈতিক প্রভাব, নেতাগিরি, ওষুধ ও খাবার সরবরাহে টেন্ডারবাজি বন্ধ করতে হবে।



শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনায় দলীয়করণের সমালোচনা করে সারজিস আলম বলেন, যোগ্য ব্যক্তিদের পরিবর্তে দলীয় বিবেচনায় দায়িত্ব দিলে শিক্ষার পরিবেশ ক্ষতিগ্রস্ত হবে। তিনি প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উদ্দেশে বলেন, “সরকার আজ আছে, কাল নাও থাকতে পারে। তাই ক্ষমতার দালালি বা সরকারের পা-চাটা রাজনীতি থেকে বিরত থাকুন।”



জয়পুরহাট জেলা এনসিপির আহ্বায়ক গোলাম কিবরিয়া তাপসের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন দলের যুগ্ম সদস্য সচিব সাঈদ মোস্তাফিজ, সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন, জেলা সদস্য সচিব ফিরোজ আলমগীরসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।


আমার বাঙলা/ রাব্বি

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment