ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এর জেরে কলকাতা বিমানবন্দরে বাতিল একাধিক উড়ান

By Suman Debnath

October 28, 2026 4:20 PM

ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এর জেরে কলকাতা বিমানবন্দরে বাতিল একাধিক উড়ান


প্রবল ঘূর্ণিঝড় অর্ণব-এর প্রভাবে প্রতিকূল আবহাওয়া ও ঝোড়ো হাওয়ার কারণে কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে একাধিক উড়ান বাতিল করা হয়েছে। যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে সংশ্লিষ্ট বিমান সংস্থাগুলি এই সিদ্ধান্ত নিয়েছে।

 

 

আরও পড়ুন:  মৃত্যুর আগে মারধর? নিউটাউনে নেটপ্রভাবী তৃষা সাহার দেহে আঘাতের চিহ্ন, তদন্তে নতুন মোড়

প্রাপ্ত তথ্য অনুযায়ী, ২৭ অক্টোবর ইন্ডিগোর তিনটি আগত উড়ান বাতিল করা হয়। বাতিল হওয়া উড়ানগুলি হল 6E7434, 6E0617 এবং 6E7466। নির্ধারিত সূচি অনুযায়ী, উড়ানগুলির কলকাতায় পৌঁছনোর সময় ছিল যথাক্রমে বিকেল ৫টা ১০ মিনিট, সন্ধ্যা ৭টা ৩০ মিনিট এবং রাত ৮টা ৩০ মিনিট।

পাশাপাশি, ইন্ডিগোর আরও দুটি বহির্গামী উড়ানও বাতিল করা হয়েছে। এই উড়ান দুটি হল 6E0616 এবং 6E7465। নির্ধারিত সূচি অনুযায়ী, উড়ান দুটির ছাড়ার সময় ছিল যথাক্রমে বিকেল ৩টে ৪৫ মিনিট এবং বিকেল ৫টা ৪০ মিনিট।

বিমান সংস্থার দেওয়া তথ্য অনুযায়ী, সংশ্লিষ্ট অঞ্চলে ঘূর্ণিঝড়জনিত প্রতিকূল পরিস্থিতি এবং বিমান পরিচালনার ক্ষেত্রে তৈরি হওয়া সমস্যার জেরেই উড়ানগুলি বাতিল করা হয়েছে।

এই পরিস্থিতিতে যাত্রীদের বিমানবন্দরে যাওয়ার আগে সংশ্লিষ্ট বিমান সংস্থার সঙ্গে যোগাযোগ করে উড়ানের সর্বশেষ অবস্থা জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়াও বাতিল করা হয়েছে একাধিক ট্রেন।

আরও পড়ুন:  ২১ জুলাইয়ের অনুষ্ঠানে তিন দল থেকে আমন্ত্রণ শহিদ পরিবারকে

 

২৯ অক্টোবর থেকে ৪ নভেম্বর: বাতিল থাকবে রউরকেল্লা-যোধপুর এক্সপ্রেস।

৩০ অক্টোবর থেকে ৫ নভেম্বর: বাতিল করা হয়েছে জগদলপুর-রাউরকেল্লা এক্সপ্রেস।

২৭ অক্টোবর থেকে ৩০ অক্টোবর: বাতিল ঘোষণা করা হয়েছে হাওড়া-জগদলপুর এক্সপ্রেস।

২৮ অক্টোবর থেকে ৩১ অক্টোবর: পরিষেবা বন্ধ থাকবে জগদলপুর-হাওড়া এক্সপ্রেসের।

২৭ অক্টোবর: বাতিল করা হয়েছিল সেকেন্দ্রাবাদ-হাওড়া এক্সপ্রেস।

২৯ অক্টোবর: বাতিল থাকবে হাওড়া-সেকেন্দ্রাবাদ এক্সপ্রেস।

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment