---Advertisement---

খুলনায় কিশোরী গুলিবিদ্ধ | Amar Bangla BANGLADESH

By Suman Debnath

July 26, 2026 10:50 AM

খুলনায় কিশোরী গুলিবিদ্ধ | Amar Bangla BANGLADESH

---Advertisement---


খুলনায় গুলিবিদ্ধ হয়েছে এক কিশোরী।


শনিবার (২৫ জুলাই) রাতে নগরীর হরিণটানা থানার মল্লিকবাড়ি রোড এলাকায় এ ঘটনা ঘটে। আহত কিশোরীর নাম ফাতেমা ওরফে তন্বি। তিনি ওই এলাকার সামসু ভিলার বাসিন্দা।


বিষয়টি নিশ্চিত করে হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন গণমাধ্যমকে বলেন, গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ (খুমকে) হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে থানা-পুলিশ তার কাছ থেকে তথ্য জানার জন্য খুমেকে যায়।


তিনি আরও বলেন, কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে।


এ প্রতিবেদন লেখা পর্যন্ত এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এলাকায় টহল জোরদার করা হয়েছে।

আরও পড়ুন:  দুই দফা কমার পর ফের বাড়ল স্বর্ণের দাম


আমার বাঙলা/ রাব্বি

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment