---Advertisement---

পজেটিভ পিরোজপুরে হাবিব-নাঈমের নেতৃত্ব | Amar Bangla BANGLADESH

By Suman Debnath

August 1, 2026 2:40 PM

পজেটিভ পিরোজপুরে হাবিব-নাঈমের নেতৃত্ব | Amar Bangla BANGLADESH

---Advertisement---


অরাজনৈতিক ও অলাভজনক স্বেচ্ছাসেবী সংগঠন ‘পজেটিভ পিরোজপুর’-এর ২০২৬ সালের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে মো. হাবিবুর রহমান সভাপতি এবং মো. নাঈম তালুকদার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।


শনিবার (১ আগস্ট) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পিরোজপুর শহরে সাঈদী ফাউন্ডেশনের বিপরীতে সংগঠনের নিজস্ব কার্যালয়ে গোপন ব্যালটের মাধ্যমে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।


নির্বাচনে সংগঠনের ১৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক—এই তিনটি পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।


ভোট গণনা শেষে ঘোষিত ফলাফলে সভাপতি পদে অবসরপ্রাপ্ত সার্জেন্ট মো. হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক পদে পিরোজপুর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও জিটিভির পিরোজপুর প্রতিনিধি মো. নাঈম তালুকদার এবং সাংগঠনিক সম্পাদক পদে মো. ফয়সাল শেখ নির্বাচিত হন।

আরও পড়ুন:  রাজকান্দি রেঞ্জের অধীনে সংরক্ষিত ৫ একর বনভূমি দখলমুক্ত


নবনির্বাচিত নেতারা সংগঠনের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘পজেটিভ পিরোজপুর’-কে জনকল্যাণমূলক, মানবিক ও স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে আরও কার্যকর ও জনসম্পৃক্ত সংগঠন হিসেবে গড়ে তুলতে তারা সম্মিলিতভাবে কাজ করবেন।



নির্বাচনে প্রিজাইডিং কর্মকর্তার দায়িত্ব পালন করেন সুশাসনের জন্য নাগরিক (সুজন) পিরোজপুর শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক শাহ আলম শেখ। সহকারী প্রিজাইডিং কর্মকর্তার দায়িত্ব পালন করেন পিরোজপুর আফতাব উদ্দিন কলেজের সাবেক ভাইস প্রিন্সিপাল মো. লুৎফর রহমান।


আমার বাঙলা/ রাব্বি



---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment