---Advertisement---

উলিপুরে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা

By Suman Debnath

July 16, 2026 4:45 PM

উলিপুরে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা

---Advertisement---


জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে কুড়িগ্রামের উলিপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


আলোচনা সভায় সভাপতিত্ব করেন উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ.টি.এম. আরিফ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) এস.এম. মেহেদী হাসান।


এ সময় উপজেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জুলাই আন্দোলনের যোদ্ধারা, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং উপজেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


সভায় বক্তারা জুলাই আন্দোলনের শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানান। তারা বলেন, শহীদদের আত্মত্যাগ বাংলাদেশের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁদের আদর্শ, দেশপ্রেম ও গণতান্ত্রিক চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

আরও পড়ুন:  ৮০০ নালা পরিষ্কারে মেয়রের উদ্যোগ


এ সময় জুলাই শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয় এবং তাঁদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। একই সঙ্গে দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়।


আমার বাঙলা/ রাব্বি

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment