---Advertisement---

ফের কমল স্বর্ণের দাম | Amar Bangla BANGLADESH

By Suman Debnath

July 28, 2026 11:50 AM

ফের কমল স্বর্ণের দাম | Amar Bangla BANGLADESH

---Advertisement---


দেশের বাজারে ফের স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ২০ হাজার ৮৫৭ টাকা নির্ধারণ করেছে সংগঠনটি। মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ১০টা থেকে এই নতুন দাম কার্যকর হয়েছে।


বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন দাম অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ২ লাখ ১০ হাজার ৯৪৩ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৮১ হাজার ২০০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৪৮ হাজার ১৬ টাকা।

আরও পড়ুন:  ফিটনেসবিহীন মেয়াদোত্তীর্ণ যান দ্রুত সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর


সংগঠনটি জানায়, পরবর্তী সিদ্ধান্তের আগ পর্যন্ত সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই দাম কার্যকর থাকবে, তবে অলঙ্কারের ডিজাইন অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে। স্বর্ণালঙ্কারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না বলেও জানানো হয়।


এর আগে সোমবার সকালে ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের স্বর্ণের দাম ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা নির্ধারণ করেছিল বাজুস। চলতি বছর এ নিয়ে মোট ৯৬ বার স্বর্ণের দাম সমন্বয় করা হলো, যার মধ্যে ৪৭ বার বাড়ানো হয়েছে, ৪৮ বার কমানো হয়েছে এবং ১ বার ভ্যাট সমন্বয় করা হয়েছে। গত ২০২৫ সালে মোট ৯৩ বার দাম সমন্বয় করা হয়েছিল, যেখানে ৬৪ বার বাড়ানো এবং ২৯ বার কমানো হয়েছিল।

আরও পড়ুন:  স্থানীয় সরকার নির্বাচনে নতুন নির্দেশনা; ইসি


আমার বাঙলা/ তালহা

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment