পটুয়াখালীর কলাপাড়া ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে দীর্ঘ প্রায় দেড় বছর বন্ধ থাকার পর পুনরায় চালু হয়েছে সিজারিয়ান অপারেশন কার্যক্রম। শনিবার বেলা ১১টায় ফিতা কেটে এ কার্যক্রমের উদ্বোধন করেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামান, উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মং তেনসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সংশ্লিষ্টরা।
হাসপাতালে সিজারিয়ান অপারেশন সেবা পুনরায় চালু হওয়ায় এখন থেকে গর্ভবতী মায়েরা সরকারি ব্যবস্থাপনায় তুলনামূলক কম খরচে এ সুবিধা নিতে পারবেন। দীর্ঘদিন পর গুরুত্বপূর্ণ এ চিকিৎসাসেবা চালু হওয়ায় উপকূলীয় কলাপাড়ার সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরেছে।
উদ্বোধন শেষে সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন বলেন, দেশের সব উপজেলা পর্যায়ের ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালকে ১০০ শয্যায় উন্নীত করার উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে চলতি বছরের মধ্যে ইউনিয়ন পর্যায়ে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়ার পরিকল্পনাও রয়েছে।
আমার বাঙলা/ রাব্বি
Leave a Comment