---Advertisement---

ঝালকাঠিতে বাস-মাহিন্দ্রার সংঘর্ষে নিহত ২

By Suman Debnath

July 31, 2026 12:20 PM

ঝালকাঠিতে বাস-মাহিন্দ্রার সংঘর্ষে নিহত ২

---Advertisement---


ঝালকাঠির রাজাপুর যাত্রীবাহী বাস ও মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে দুই যাত্রী নিহত এবং চারজন যাত্রী আহত হন ।


বৃহস্পতিবার (৩০ জুলাই) রাত ১০টার দিকে রাজাপুর উপজেলার সমবায় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।


রাজাপুর থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত ১০টার দিকে ভান্ডারিয়া থেকে ছেড়ে আসা বরিশাল এক্সপ্রেস নামের একটি যাত্রীবাহী বাস ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল। বিপরীত দিক থেকে যাত্রী নিয়ে ভান্ডারিয়ার দিকে যাচ্ছিল একটি থ্রিহুইলার মাহিন্দ্রার পথিমধ্যে রাজাপুরের সমবায় এলাকায় পৌঁছালে বাস ও থ্রিহুইলারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই থ্রিহুইলারের দুই যাত্রী নিহত হন। নিহত একজনের নাম আবদুর রহিম বাড়ি কাঠালিয়া। অপরজনের পরিচয় পাওয়া যায়নি । দুর্ঘটনার পর বাসটি দ্রুত পালিয়ে যায়।

আরও পড়ুন:  বিশ্ববাজারে তেলের দাম কমল | Amar Bangla BANGLADESH


খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিহতদের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। আহত চারজনকে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।


রাজাপুর থানা পুলিশের এসআই মোহাম্মদ আরিফ জানান, রাজাপুর ভান্ডারিয়া মহাসড়কে বাস ও মাহিন্দ্রার দুর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে দুই যাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার কারণ তদন্তে কাজ করছে পুলিশ।


আমার বাঙলা/ হুমায়রা

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment