---Advertisement---

নরসিংদীতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মিলনমেলা অনুষ্ঠিত

By Suman Debnath

July 26, 2026 12:15 PM

নরসিংদীতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মিলনমেলা অনুষ্ঠিত

---Advertisement---


নরসিংদী জেলা সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদের উদ্যোগে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণের মাধ্যমে বর্ণাঢ্য মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে নরসিংদীর ড্রিম হলিডে পার্কে দিনব্যাপী এ মিলনমেলার আয়োজন করা হয়।


উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নরসিংদী জেলা সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদের সভাপতি মো. মোফাচ্ছেল হোসেন। সঞ্চালনায় ছিলেন পরিষদের সিনিয়র সহ-সভাপতি আমজাদ হোসেন।


অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যুগ্ম মহাসচিব, জেলা বিএনপির সভাপতি ও নরসিংদী-১ আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নরসিংদী-৩ আসনের মাননীয় সংসদ সদস্য মঞ্জুর এলাহী, সংরক্ষিত মহিলা এমপি শিরীন সুলতানা,গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব ড. মো. ফরিদুল ইসলাম,


সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক,সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কানিজ মওলা, নরসিংদী জেলা পরিষদের প্রশাসক আলহাজ তোফাজ্জল হোসেন মাস্টার, কেন্দ্রীয় বিএনপি নেতা শাহান শা সোহেল, ড্রিম হলিডে পার্কের ব্যবস্থাপনা পরিচালক প্রবীর কুমার সাহা, মিসেস ইসরাত ফরিদ,জেলা বিএনপি নেতা স্বাস্থ্য মন্ত্রীর পিএস মোকলেস আহমেদ, আন্তঃজেলা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি সারোয়ার হোসেন মৃধা, জেলা বিএনপির সহ-সভাপতি ভিপি খবিরুল ইসলাম বাবুল, সৈয়দপুর জেলা বিএনপির সহ-সভাপতি সুমিত কুমার আগরতলা, জেলা বিএনপির সদস্য মাহফুজুর রহমান, জেলা তাতীদল সভাপতি হুমায়ুন কবির কামাল ও প্রচার সম্পাদক বশির আহম্মদ মোল্লা, পলাশ উপজেলা মহিলা দলের সভানেত্রী এড: আয়েশা আক্তার চম্পা ও সহ-সভাপতি

এড: কানিজ ফাতেমা,

আরও পড়ুন:  মুকসুদপুরে পুকুর থেকে কিশোরের লাশ উদ্ধার: আটক-২


গোতাশিয়া ইউনিয়ন যুবদল সাধারণ সম্পাদক কাজী মুস্তাক, ঘোড়াশাল পৌরসভা মহিলা দলের সভানেত্রী শাহানা পারভীন, মেহেরপাড়া ইউনিয়ন তাঁতি দল সভাপতি শরিফ মিয়া।


এছাড়াও জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা, বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।


অনুষ্ঠানে বক্তারা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও ঐক্য সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, এ ধরনের মিলনমেলা কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আন্তরিক সম্পর্ক গড়ে তোলার পাশাপাশি জনসেবার মানোন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।


দিনব্যাপী আয়োজনে ছিল শুভেচ্ছা বিনিময়, আলোচনা সভা, সাংস্কৃতিক পরিবেশনা, র‍্যাফেল ড্র, খেলাধুলা এবং নানা বিনোদনমূলক অনুষ্ঠান। মিলনমেলায় অংশগ্রহণকারী কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারের সদস্যরা আনন্দঘন পরিবেশে সময় কাটান।

আরও পড়ুন:  হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৮৪


আমার বাঙলা/ রাব্বি

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment