---Advertisement---

সোয়াইন ফ্লুতে আক্রান্ত শাবানা আজমি, টাইফয়েডে আক্রান্ত দীপকে

By Suman Debnath

July 25, 2026 3:50 PM

সোয়াইন ফ্লুতে আক্রান্ত শাবানা আজমি, টাইফয়েডে আক্রান্ত দীপকে

---Advertisement---


গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন অভিনেত্রী শাবানা আজমি। ৭৫ বছর বয়সী অভিনেত্রী শাবানা আজমি নিট পরীক্ষার অনিয়ম ও প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে আন্দোলন করা শিক্ষার্থীদের পক্ষে আওয়াজ তুলেছিলেন। তিনি দিল্লির যন্তর মন্তরে টানা তিন দিন আন্দোলনকারীদের সঙ্গে সময় কাটিয়েছিলেন। এরপর মুম্বাইয়ের শিবাজী পার্কে আয়োজিত বিক্ষোভেও থাকার কথা ছিল। কিন্তু হঠাৎ সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়ে তাঁকে সব কর্মসূচি বাতিল করতে হয়। এদিকে, ককরোচ জনতা পার্টির নেতা অভিজিৎ দীপও টাইফয়েডে ভুগছেন। তিনি নিজেই এক্স-এ জানিয়েছিলেন, আপাতত তাঁকে স্যালাইন দেওয়া হচ্ছে।

শাবানার টিম থেকে এক বিবৃতিতে জানানো হয়, তিনি জ্বরে আক্রান্ত হন এবং রক্ত পরীক্ষায় সোয়াইন ফ্লু ধরা পড়ে। ওরা দুঃখ প্রকাশ করে জানায়, আজকের ছাত্র মিছিলে শাবানার থাকার কথা ছিল। কিন্তু জ্বর প্রায় ১০২ ডিগ্রি, চিকিৎসকরা তাঁকে পূর্ণ বিশ্রাম এবং পাঁচ দিনের আইসোলেশনে থাকার পরামর্শ দিয়েছেন।

আরও পড়ুন:  রথযাত্রায় পুরীগামী যাত্রীদের জন্য বড় ঘোষণা! ৩০০-র বেশি স্পেশাল ট্রেন চালাবে রেল

২০ জুলাই ককরোচ জনতা পার্টির ডাকে দিল্লির ‘চলো সংসদ’ অভিযানে যোগ দিয়েছিলেন শাবানা আজ়মি। সেদিন পুলিশি ব্যবস্থা আর টিয়ার গ্যাসের অত্যাচারে তাঁর হাঁপানির তীব্রতা বেড়ে যায়। এক সাক্ষাৎকারে তিনি বলেন, “আমার অ্যাজ়মা রয়েছে। টিয়ার গ্যাসের ধোঁয়ায় সমস্যা বাড়ে। ভাগ্য ভালো, ইনহেলারটা সঙ্গে ছিল। ওটা নিতেই কিছুটা সামলে উঠলাম। পাশের একটা বিল্ডিংয়ে গিয়ে একটু বিশ্রাম নিই, তারপর আবার ফিরে আসি।”

কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে ককরোচ জনতা পার্টির নেতৃত্বে এই আন্দোলন মাস জুড়ে চলে। পরিবেশবিদ ও শিক্ষাবিদ সোনম ওয়াংচুক প্রায় ২০ দিন অনশনে ছিলেন। শুক্রবার সকালে তিনি অনশন ভাঙেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, যারা দোষী, তাদের গ্রেপ্তার করা হয়েছে এবং দ্রুত বিচার হবে ফাস্ট-ট্র্যাক কোর্টে।

আরও পড়ুন:  এক দিনে বৃষ্টির বলি অন্তত ১০, দেশজুড়ে ধস ও বন্যায় বাড়ছে বিপর্যয়

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment