শান্তির বাজার বাহাদুর ত্রিপুরা,২৫জানুয়ারি,২০২৬,রবিবার : ২২ কাঁঠালিয়া রাজাপুর মির্জা কেন্দ্রের এমডিসি পদ্মলোচন ত্রিপুরার নিজের এমডিসি এলাকার সাধারণ মানুষের প্রতি আন্তরিক। তাই আজ দক্ষিণ তৈইবান্দাল তৈইখ্রামা বাজার এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে ২২ কাঁঠালিয়া রাজাপুর মির্জা কেন্দ্রের অন্তর্গত ৮ হাজার সাধারণ লোকজনের মধ্যে পানীয় জলের ড্রাম, শাড়ি, রিগনাই, শীত কম্বল, জলের কলসি, পরিধানের লুঙ্গি ইত্যাদি প্রদান করেন নিজের কষ্টার্জিত আর্থ দিয়ে। পাশাপাশি উনার এডিসি এলাকায় যুবকদের শারীরিক বিকাশের লক্ষ্যে খেলাধুলার বিভিন্ন সামগ্রী বিতরণ করেন। এই ছাড়া বিভিন্ন সমাজ পতিদের মধ্যেও বিভিন্ন সামগ্রী বিতরণ করেন তিনি।
এই মহতী কর্মসূচিকে কেন্দ্র করে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা, বিজেপি জনজাতি মোর্চার রাজ্য কমিটির সভাপতি তথা প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা, লোকপ্রিয় এমডিসি পদ্মলোচন ত্রিপুরা, বিজেপি প্রদেশ সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা, ধনপুরের বিধায়ক বিন্দু দেববর্মা, প্রমুখ। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে ৫০০জন ভোটার বিভিন্ন দল ছেড়ে বিজেপি দলে যোগদান করেন। মুখ্যমন্ত্রী আলোচনা করতে গিয়ে বলেন ২০২৬ নির্বাচন আমাদের কাছে একটি চ্যালেঞ্জ।
আমরা উন্নয়নে বিশ্বাসী, যারা জাতপাত নিয়ে জনগণকে বিভ্রান্ত করতে চাইছেন তাদের স্বপ্ন কখনো বাস্তবায়ন হবে না।এমডিসি পদ্মলোচন ত্রিপুরার এই ধরনের মানবিক উদ্যোগ দেখে ভূয়সী প্রশংসা করলেন মুখ্যমন্ত্রী।
অন্যান্য এমডিসি যখন নিজের বেতন ভাতা এবং এমডিসি এলাকা উন্নয়ন তহবিল দিয়ে নিজের স্বজনপোষণ করছেন তখন ব্যতিক্রমী সাধারণ জনগণের প্রতি আন্তরিক দৃশ্য দেখা গেল এমডিসি পদ্মলোচন ত্রিপুরার উদ্যোগে। এমডিসি পদ্মলোচন ত্রিপুরা এই ধরনের মেগা বিতরণী কর্মসূচিকে কেন্দ্র করে উপস্থিত লোকজন দের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করে।
Leave a Comment