আজ থেকে শুরু হয়েছে BRICS সম্মেলন। রাশিয়া, চিন, ইরান থেকে শুরু করে ব্রিকস অন্তর্ভুক্ত দেশের রাষ্ট্রপ্রধানরা নয়াদিল্লিতে হাজির হয়েছে। নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে রাজধানী শহর। বিদেশি অতিথিদের কথা মাথায় রেখে বিভিন্ন স্বাদের খাবার রাখা হয়েছে। আন্তর্জাতিক খাবারের পাশাপাশি জায়গা করে নিয়েছে ভারতের বিভিন্ন প্রান্তের আঞ্চলিক খাবারও। অতিথিদের জন্য মেনুতে রয়েছে রাজমা, বানারসি দম আলু, বাজরা, রাগি এবং মিলেট দিয়ে তৈরি নানা পদ ও মিষ্টান্ন।
খাবারের দায়িত্বে রয়েছে ITC Hotels। হোটেলের তরফে জানানো হয়েছে, দেশের বিভিন্ন প্রান্তের রান্না থেকে বেছে নিয়ে এই মেনু তৈরি করা হয়েছে। একইসঙ্গে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা প্রতিনিধিদের কথা মাথায় রেখে রয়েছে ওয়েস্টার্ন, এশিয় এবং চিনা খাবারের ব্যবস্থাও।
আরও পড়ুন: বিহু থেকে গরবা, সাত বছর পর শি জিনপিংকে বর্ণময় অভ্যর্থনা ভারতের
BRICS-এর মধ্যাহ্নভোজে রাজমা, বানারসি দম আলু
ITC Hotels-এর রাজনীশ মল্লার জানান, ভারতের বিভিন্ন প্রান্তের রান্না থেকে খাবার বেছে নেওয়া হয়েছে। মশলা, উপকরণ এবং মিলেটের ব্যবহারের দিকে বিশেষ নজর দেওয়া হয়েছে।শুধু নোনতা খাবারেই নয়, মিষ্টান্নেও রয়েছে মিলেটের ব্যবহার। মেনুতে রয়েছে মিলেট পোলাও এবং বার্নইয়ার্ড মিলেটের ক্ষীর।
New Delhi: At the BRICS Summit, Rajneesh Maller, a representative from ITC Hotels, says, “This is where the international and domestic media is—in the Media Centre. ITC Hotels is extremely proud to be partnering with such a prestigious summit of the BRICS countries. Here, in… pic.twitter.com/uYvSpRqxC5
— IANS (@ians_india) September 12, 2026
বুখারা, দম পুখত ও কাবাবের সঙ্গে আন্তর্জাতিক পদ
ITC Hotels-এর কর্পোরেট শেফ মনীষা ভাসিন জানান, হোটেল গোষ্ঠীর জনপ্রিয় ভারতীয় পদগুলিও এবারের মেনুতে রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে বুখারা ও দম পুখত। পাশাপাশি থাকছে বিভিন্ন ধরনের কাবাব ও কারি।
তিনি বলেন, G20 এবং ওয়ার্ল্ড AI সামিটের পর আবার আন্তর্জাতিক অতিথিদের জন্য খাবার পরিবেশনের সুযোগ পেয়ে ITC Hotels সম্মানিত বোধ করছে।
বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা অতিথিদের রুচির কথা মাথায় রেখেই মেনু তৈরি করা হয়েছে। ভারতীয় খাবারের পাশাপাশি পশ্চিমী খাবারও থাকছে। এশীয় ও চিনা খাবারও রাখা হয়েছে, যাতে বিভিন্ন দেশের প্রতিনিধিরা নিজেদের পছন্দ অনুযায়ী খাবার বেছে নিতে পারেন।
আরও পড়ুন: পুতিনের ‘রোলিং বাঙ্কার’, শি-র নিরাপত্তা বলয় এবং মোদীর SPG, BRICS ঘিরে দিল্লিতে নজিরবিহীন নিরাপত্তা
কূটনৈতিক ভোজে ফের মিলেটের জয়জয়কার
২০২৩ সালের G20 সম্মেলনের মতোই BRICS-এর মেনুতেও বিশেষ গুরুত্ব পেয়েছে মিলেট। G20-তে মিলেট-ভিত্তিক খাবারের উপর যে জোর দেওয়া হয়েছিল, তার পর থেকে দৈনন্দিন খাদ্যাভ্যাসে মিলেটের ব্যবহার আরও বেড়েছে বলে জানান শেফ মনীষা ভাসিন।
তাঁর কথায়, ২০২৩ সালে প্রধানমন্ত্রীর পরামর্শ ও নির্দেশনায় G20-র খাবারে মিলেটকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছিল। বর্তমানে সাধারণ মানুষের খাদ্যতালিকাতেও মিলেটের ব্যবহার বাড়তে দেখে তিনি খুশি।
দেখুন: ভারত-ইরানের সাংস্কৃতিক ও জনসংযোগের সম্পর্ক নিয়ে আলোচনা দুই রাষ্ট্রপতির
Leave a Comment