---Advertisement---

জর্ডানে ইরানের ‘সারপ্রাইজ অ্যাটাক’ | Amar Bangla BANGLADESH

By Suman Debnath

July 29, 2026 1:30 PM

জর্ডানে ইরানের ‘সারপ্রাইজ অ্যাটাক’ | Amar Bangla BANGLADESH

---Advertisement---


মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন সামরিক বাহিনীকে লক্ষ্য করে জর্ডানে মোতায়েন থাকা যুক্তরাষ্ট্রের সেনাদের লক্ষ্য করে আকস্মিকভাবে হামলা চালিয়েছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। বুধবার ভোরে জর্ডানে থাকা মার্কিন সেনাদের লক্ষ্য করে একাধিক ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ে তারা।


বুধবার (২৯ জুলাই) সেন্টকমের এক বিজ্ঞপ্তিতে এই ঘটনাকে মার্কিন বাহিনীর ওপর ইরানের একটি ‘সারপ্রাইজ অ্যাটাক’ হিসেবে উল্লেখ করেছে মধ্যপ্রাচ্যভিত্তিক মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।


বিবৃতিতে আরও জানানো হয় যে ছোঁড়া ক্ষেপণাস্ত্রগুলোর সবকটিই মাঝপথে প্রতিহত করা সম্ভব হয়েছে। বর্তমানে সেখানে অবস্থানরত মার্কিন সামরিক সদস্যরা পূর্ণ সতর্কতায় উচ্চ প্রস্তুত অবস্থায় রয়েছেন।


চলতি মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে ইরানে টানা ১৪ দিন হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এ সময় ইরানও পাল্টা হামলা চালিয়েছে। তবে গত তিন থেকে চারদিন ধরে যুক্তরাষ্ট্র ইরানে নতুন করে আর হামলা চালায়নি। এরমধ্যেই তাদের সেনাদের লক্ষ্য করে আকস্মিক মিসাইল ছুড়েছে ইরান।

আরও পড়ুন:  শ্যোন অ্যারেস্ট’ বিষয়ে হাইকোর্টের নির্দেশে স্থগিতাদেশ: দ্রুত রুল নিষ্পত্তির নির্দেশ


সূত্র: আল জাজিরা


আমার বাঙলা/ হুমায়রা

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment