---Advertisement---

তেহরানের রাস্তায় কফিনবন্দি ট্রাম্পের ছবি, যুদ্ধের আবহে নতুন করে বাড়ল আমেরিকা-ইরান উত্তেজনা

By Suman Debnath

July 16, 2026 5:55 PM

তেহরানের রাস্তায় কফিনবন্দি ট্রাম্পের ছবি, যুদ্ধের আবহে নতুন করে বাড়ল আমেরিকা-ইরান উত্তেজনা

---Advertisement---


আমেরিকা-ইরান সংঘাতের আবহে ফের উত্তেজনার পরিস্থিতি তেহরান জুড়ে। ইরানের রাজধানীর এনঘেলাব স্কোয়ারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কফিনে শায়িত অবস্থায় দেখিয়ে একটি বিশাল বিলবোর্ড টাঙানো হয়েছে। বিলবোর্ডে ইংরেজি ও ফার্সি ভাষায় ট্রাম্পবিরোধী বার্তাও লেখা রয়েছে। এই ছবি প্রকাশ্যে আসতেই দুই দেশের সম্পর্ক নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে।

বিলবোর্ডে দেখা যাচ্ছে, কালো কফিনের ভিতরে শুয়ে রয়েছেন ট্রাম্প। তাঁর চোখ বন্ধ, পরনে কালো কোট ও লাল টাই। কফিনের গায়ে ট্রাম্পবিরোধী স্লোগান লেখা। পোস্টারটিতে দক্ষিণ ইরানের মিনাবের নিহত শিশুদেরও উল্লেখ করা হয়েছে। এই বিলবোর্ডের ছবি ও ভিডিও ইতিমধ্যেই সমাজমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।

 

এই ঘটনা এমন এক সময়ে প্রকাশ্যে এসেছে যখন আমেরিকা ও ইরানের মধ্যে সামরিক ও কূটনৈতিক টানাপোড়েন তুঙ্গে। সম্প্রতি ন্যাটো সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে ট্রাম্প নিজেই দাবি করেছিলেন, ইরানের ‘হিটলিস্টে’ তাঁর নাম শীর্ষে রয়েছে। আর সেই কারণেই তাঁর নিরাপত্তা আরও জোরদার হয়েছে বলে আন্তর্জাতিক মহলের একাংশের মত।

আরও পড়ুন:  ‘যেমন কর্ম তেমন ফল’, মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি তেহরানের

 

অন্যদিকে, সম্প্রতি ইরান ও আমেরিকার মধ্যে সংঘাত ঘিরে হরমুজ প্রণালীকে কেন্দ্র করে উত্তেজনা আবার বেড়েছে। দুই দেশই একে অপরের বিরুদ্ধে কড়া অবস্থানে রয়েছে। এই পরিস্থিতিতে তেহরানের বুকে ট্রাম্পকে কফিনে দেখানো বিলবোর্ড রাজনৈতিক বার্তা এবং মনস্তাত্ত্বিক চাপ তৈরির কৌশল হিসেবে দেখছেন অনেকেই। তবে এই বিলবোর্ড নিয়ে এখনও পর্যন্ত হোয়াইট হাউস বা ওয়াশিংটনের তরফে কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি।

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment