---Advertisement---

রাষ্ট্রসঙ্ঘে হাসিনার প্রত্যর্পণের দাবি জানাবেন তারেক, বাড়ছে দিল্লি-ঢাকা দূরত্ব

By kolamkotha.com

September 12, 2026 8:55 PM

রাষ্ট্রসঙ্ঘে হাসিনার প্রত্যর্পণের দাবি জানাবেন তারেক, বাড়ছে দিল্লি-ঢাকা দূরত্ব

---Advertisement---


রাষ্ট্রসঙ্ঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে আগামী ২১ সেপ্টেম্বর নিউইয়র্কের উদ্দেশে রওনা হওয়ার কথা বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের। প্রধানমন্ত্রী হিসেবে এটাই তাঁর প্রথম রাষ্ট্রসঙ্ঘ সফর। ঢাকার কূটনৈতিক সূত্রের খবর, অধিবেশনের ভাষণে ভারতে থাকা বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণের দাবি তুলতে পারেন তারেক। ভারত বাংলাদেশের অনুরোধে সাড়া দিচ্ছে না—বিশ্বের সামনে সেই বার্তাও দিতে চাইছে ঢাকা, দাবি বিএনপির এক শীর্ষ নেতার।

২২ সেপ্টেম্বর নিউইয়র্কে পৌঁছনোর কথা তারেকের। সাত দিনের এই সফরের আগে হাসিনার প্রত্যর্পণ নিয়ে বাংলাদেশে রাজনৈতিক চাপও বাড়ছে। শুক্রবার ঢাকা-সহ বিভিন্ন জেলায় বিএনপির ছাত্র সংগঠন ছাত্রদল মিছিল করে। ভারতকে নিশানা করে ‘ভারত যদি বন্ধু হও, খুনিদের ফেরত দাও’ এবং ‘না দিল্লি, না পিন্ডি, ঢাকা ঢাকা’ স্লোগান ওঠে। সামনে আনা হয় বিএনপি সরকারের ‘সবার আগে বাংলাদেশ’ বিদেশনীতির বার্তাও।

এর মধ্যেই ঢাকার গুলশনে আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের জমায়েত ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশ দাবি করেছে, জমায়েত ছত্রভঙ্গ করতে গেলে তাদের উপর হামলা হয়। ঘটনার পর কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে।

শেখ হাসিনার পাশাপাশি ইনকিলাব মঞ্চের আহ্বায়ক প্রয়াত ওসমান হাদীর হত্যাকাণ্ডে অভিযুক্তদেরও বাংলাদেশে ফেরানোর দাবি জানাচ্ছে ঢাকা। এই দাবিতে ভারতের স্পষ্ট জবাব না পাওয়া পর্যন্ত তারেকের ভারত সফর নিয়েও অনিশ্চয়তা রয়েছে বলে ঢাকার সূত্রের দাবি।

দিল্লি অবশ্য জানিয়েছে, হাসিনার প্রত্যর্পণের বিষয়টি দীর্ঘ আইনি প্রক্রিয়ার সঙ্গে যুক্ত। তাই দ্রুত সিদ্ধান্ত সম্ভব নয়। ভারতের বক্তব্য, একটি-দুটি ইস্যুকে সামনে রেখে দ্বিপাক্ষিক সম্পর্ককে উপেক্ষা করা ঠিক হবে না।

এরই মধ্যে দিল্লিতে শুরু হয়েছে ব্রিকসের শীর্ষ সম্মেলন। আউটরিচ কর্মসূচিতে বিমসটেকের চেয়ারম্যান হিসেবে তারেককে আমন্ত্রণ জানানো হলেও তিনি দিল্লি আসছেন না। ঢাকার আপত্তি, তাঁকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে আমন্ত্রণ জানানো উচিত ছিল। ভারত অবশ্য জানিয়েছে, প্রচলিত কূটনৈতিক রীতি মেনেই আমন্ত্রণ জানানো হয়েছে।

---Advertisement---

No comments to show.

Leave a Comment