---Advertisement---

মেসিদের ভিসা বাতিল, প্রিমিয়ার লিগের দরজা বন্ধ করতে চলেছে ব্রিটিশ সরকার

By Suman Debnath

July 21, 2026 5:00 PM

মেসিদের ভিসা বাতিল, প্রিমিয়ার লিগের দরজা বন্ধ করতে চলেছে ব্রিটিশ সরকার

---Advertisement---


বিশ্বকাপের পর এবার নতুন বিতর্কে জড়ালেন আর্জেন্টার ফুটবলার। সূত্রের খবর, রাজনৈতিক ব্যানার হাতে মাঠে নামার ঘটনায় তাঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে চলছে ব্রিটিশ সরকার। বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডকে হারানোর পর লিওলেন মেসিদের ওই ব্যানার প্রদর্শনকে কেন্দ্র করে ইতিমধ্যেই ফিফার কাছে তদন্তের আবেদন জানিয়েছে ব্রিটিশ সরকার।

পাশাপাশি, ব্রিটিশ কর্তৃপক্ষ নিজেদের তরফেও ব্যবস্থা নেওয়ার সম্ভাবনা খতিয়ে দেখছে। এমনকি আর্জেন্টাইন ফুটবলারদের ইংল্যান্ডে প্রবেশে স্থায়ী নিষেধাজ্ঞা জারি করা হতে পারে বলেও জোর জল্পনা শুরু হয়েছে। সেই সিদ্ধান্ত কার্যকর হলে ইংলিশ প্রিমিয়ার লিগেও তাঁদের খেলা অনিশ্চিত হয়ে পড়বে।

বর্তমানে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলছেন আর্জেন্টিনার তিন তারকা ফুটবলার- ম্যানচেস্টার ইউনাইটেডের লিসান্দ্রো মার্টিনেজ, চেলসির এনজো ফার্নান্দেজ এবং টটেনহ্যামের ক্রিশ্চিয়ান রোমেরো। ইংল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনাল জয়ের পর তাঁরাও ফকল্যান্ড দ্বীপপুঞ্জ সংক্রান্ত রাজনৈতিক ব্যানার হাতে মাঠে নেমেছিলেন। খেলার মাঠে রাজনৈতিক ব্যানার প্রদর্শনের অভিযোগে  ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। একই সঙ্গে ব্রিটিশ প্রশাসনও আলাদাভাবে কী ধরনের পদক্ষেপ করা যায়, তা নিয়ে আইন বিশেষজ্ঞদের সঙ্গে আলাচনা শুরু করেছে বলে সূত্রের খবর।

আরও পড়ুন:  মার্কিন-ইজরায়েল হামলার পর খামেনির বাসভবনের ভিতরের ক্ষয়ক্ষতির প্রথম ফুটেজ প্রকাশ করল ইরান

প্রাথমিকভাবে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা আর্জেন্টাইন ফুটবলারদের ব্রিটিশ ভিসা বাতিলের সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে। প্রশাসনের একাংশের মত, ইংল্যান্ডে পেশাদার ফুটবল খেলার সুযোগ নিয়েও প্রকাশ্যে ইংল্যান্ডবিরোধী রাজনৈতিক অবস্থান নেওয়া মেনে নেওয়া যায় না। ইংল্যান্ডের বহু সমর্থকও এই ঘটনার তীব্র সমালোচনা করেছেন। তাঁদের দাবি, ফুটবলারদের নিঃশর্ত ক্ষমা চাইতে হবে, অন্যথায় তাঁদের ভিসা বাতিল করা উচিত। যদিও ব্রিটিশ অভিভাসন দপ্তরের একাংশের মতে শুধুমাত্র একটি ব্যানার প্রদর্শনের অভিযোগে ভিসা বাতিলের মতো কঠোর সিদ্ধান্ত কার্যকর করা আইনি দিক থেকে সহজ হবে না।

ফকল্যান্ড দ্বীপপুঞ্জকে কেন্দ্র করে ইংল্যান্ড ও আর্জেন্টিনার দীর্ঘদিনের রাজনৈতিক বিরোধ রয়েছে। অতীতে এই দ্বীপপুঞ্জের মালিকানা নিয়ে দুই দেশের মধ্যে যুদ্ধও হয়েছিল, যেখানে পরাজিত হয়েছিল আর্জেন্টিনা। সেই ঐতিহাসিক বিরোধই আবার সামনে আসে বিশ্বকাপের সেমিফাইনালের পর। ম্যাচ শেষে দুই দলের ফুটবলারদের মধ্যে উত্তেজনা ও বচসা তৈরি হয়।

আরও পড়ুন:  ইরানের শিশু ক্যানসার হাসপাতালে ভয়াবহ হামলার অভিযোগ আমেরিকার বিরুদ্ধে, একাধিক বন্দর শহরেও বিস্ফোরণ

সেই সময় লিওনেল মেসিসহ আর্জেন্টিনার ফুটবলাররা ‘লাস মালভিনাস সন আর্জেন্টিনাস, লেখা একটি ব্যানার হাতে মাঠে নামেন।  বাংলায় যার অর্থ, ‘মালভিনাস আমাদেরই’। আর্জেন্টিনায় ফকল্যান্ড দ্বীপপুঞ্জকে ‘মালভিনাস’ নামে ডাকা হয়। ওই ব্যানারের মাধ্যমে দ্বীপপুঞ্জের উপর আর্জেন্টিনার দাবি তুলে ধরার ঘটনায় তীব্র আপত্তি জানিয়েছে ইংল্যান্ড।

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment