ফ্লাইদুবাইয়ের ইজরায়েলগামী বিমানে হামলার ঘটনায় কো-পাইলট হামাম আল-হাম্মামির পরিকল্পনার তথ্য একের পর এক প্রকাশ্যে আসছে। তদন্তকারীদের দাবি, বিমানের নিয়ন্ত্রণ নিয়ে বড়সড় সন্ত্রাসবাদী হামলা চালানোর একাধিক ছক কষেছিলেন ওমানের নাগরিক ওই কো-পাইলট। তাঁর পরিকল্পনা সফল হলে ৯/১১-র মতোই ভয়াবহ হামলার সাক্ষী হতে পারত গোটা বিশ্ব। তবে শেষ পর্যন্ত ভারতীয় পাইলট ক্যাপ্টেন স্মিত মচ্ছরের জন্য তাঁর গোটা পরিকল্পনা ভেস্তে যায়।
বর্তমানে সংযুক্ত আরব আমিরশাহির হেফাজতে রয়েছেন হামাম। তাঁকে জিজ্ঞাসাবাদ করেই হামলার পরিকল্পনা সম্পর্কে একাধিক তথ্য প্রকাশ্যে এসেছে বলে দাবি ইজরায়েলি সংবাদমাধ্যমের। গোয়েন্দা সূত্র উদ্ধৃত করে সংবাদমাধ্যম ওয়াইনেট জানিয়েছে, হামাম তদন্তকারীদের কাছে স্বীকার করেছেন যে, ক্যাপ্টেন স্মিতকে খুন করে বিমানের নিয়ন্ত্রণ নিজের হাতে নেওয়াই ছিল তাঁর প্রাথমিক কাজ।
দেখুন:

Leave a Comment