---Advertisement---

ইরান ভ্রমণ স্থগিতের পরামর্শ ভারতীয় দূতাবাসের, ভারতীয়দের দ্রুত দেশে ফেরার নির্দেশ

By Suman Debnath

July 20, 2026 10:40 AM

ইরান ভ্রমণ স্থগিতের পরামর্শ ভারতীয় দূতাবাসের, ভারতীয়দের দ্রুত দেশে ফেরার নির্দেশ

---Advertisement---


পশ্চিম এশিয়ায় পরিস্থিতি ক্রমশ জটিল হচ্ছে। এমন সময়ে নিরাপত্তার কথা মাথায় রেখে ইরানে না যাওয়ার পরামর্শ দিয়ে অ্যাডভাইজারি জারি করেছে তেহরানে অবস্থিত ভারতীয় দূতাবাস। গত কয়েকদিনে ইরানের বিভিন্ন এলাকায় সংঘাত ও অস্থিরতা অনেকটাই বেড়েছে। আমেরিকা ও ইরানের মধ্যে হামলা ও পাল্টা হামলার পর্ব চলছে। এর মধ্যে রবিবার এই নির্দেশিকা জারি করা হল।

দূতাবাসের তরফে জানানো হয়েছে, আপাতত কোনও ভারতীয় নাগরিক যাতে ইরান সফর এড়িয়ে চলে। আর যে সকল ভারতীয়রা বর্তমানে ইরানে রয়েছেন, তাঁদেরও দ্রুত ইরান ছেড়ে দেশে ফিরে আসার পরামর্শ দেওয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ভারতীয়দের ইরান ভ্রমণ স্থগিত রাখার কথা বলা হয়েছে।

তেহরানে অবস্থিত ভারতীয় দূতাবাস আরও জানিয়েছে, যাঁরা এই মুহূর্তে ইরান ছাড়তে পারবেন না, তাঁদের খুব সতর্ক থাকার কথা বলা হয়েছে। বিশেষ করে দেশের দক্ষিণ উপকূল এবং যেখানে সামরিক অভিযান চলছে, সেই সব এলাকা এড়িয়ে চলতে বলা হয়েছে। এর পাশাপাশি স্থানীয় প্রশাসনের নির্দেশ মেনে চলতে এবং চারপাশের পরিস্থিতির উপর নজর রাখতে বলা হয়েছে।

আরও পড়ুন:  মেসিদের ভিসা বাতিল, প্রিমিয়ার লিগের দরজা বন্ধ করতে চলেছে ব্রিটিশ সরকার

যেসব ভারতীয় এখনও পর্যন্ত দূতাবাসে নিজেদের নাম নথিভুক্ত করেননি, তাঁদের দ্রুত তা করার অনুরোধ জানানো হয়েছে। এছাড়া দূতাবাসের ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত নতুন নির্দেশিকার দিকে নিয়মিত নজর রাখার পরামর্শ দেওয়া হয়েছে। প্রয়োজনে যোগাযোগের জন্য জরুরি হেল্পলাইন নম্বর ও ই-মেল পাঠানোর ঠিকানাও দেওয়া হয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক উত্তেজনা আরও বেড়েছে। আন্তজার্তিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) জানিয়েছে, ইরানের খুজেস্তান প্রদেশের নির্মাণাধীন ডারখোভিন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে হামলার খবর তারা খতিয়ে দেখছে। অন্যদিকে, ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের দাবি, যুক্তরাষ্ট্র ওই জায়গায় হামলা চালিয়েছে। এছাড়া আহতাজ এলাকায় একটি মার্কিন এমকিউ-৯ (MQ-9) ড্রোন ধ্বংস করা হয়েছে। কেশম দ্বীপেও মার্কিন হামলার অভিযোগ করেছে তেহরান।

মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, তারা ইরানের উপকূলীয় নজরদারি ব্যবস্থা, ক্ষেপণাস্ত্র ও ড্রোন সংরক্ষণাগার-সহ একাধিক সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে। তাদের দাবি, এই অভিযানের পিছনে লক্ষ্য ছিল, ইরানের সামরিক শক্তি কমানো এবং হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করা।

আরও পড়ুন:  Statue of Liberty সম্পর্কে এই ১০টি তথ্য অনেকেই জানেন না! ইতিহাস জানলে অবাক হবেন

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment