---Advertisement---

ইতিহাসের সাক্ষী ভারতীয় বংশোদ্ভূত অনিল মেনন! আজ রাতেই মহাকাশে উড়ান, আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে কাটাবেন ৮ মাস

By Suman Debnath

July 14, 2026 9:05 PM

ইতিহাসের সাক্ষী ভারতীয় বংশোদ্ভূত অনিল মেনন! আজ রাতেই মহাকাশে উড়ান, আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে কাটাবেন ৮ মাস

---Advertisement---


ভারতীয় বংশোদ্ভূত নভশ্চর অনিল মেনন আজ রাতে রাশিয়ার সয়ুজ এমএস-২৯ মহাকাশযানে চেপে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের উদ্দেশে রওনা দিচ্ছেন। চিকিৎসক, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ও নাসার মহাকাশচারী হিসেবে তাঁর এই প্রথম মহাকাশ সফর, যা চলবে প্রায় আট মাস।

Anil Menon ISS Mission: মহাকাশ গবেষণায় ফের উজ্জ্বল হতে চলেছে ভারতের নাম। ভারতীয় বংশোদ্ভূত নাসা নভশ্চর অনিল মেনন আজ রাতে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের (ISS) উদ্দেশে যাত্রা শুরু করছেন। তাঁর এই ঐতিহাসিক অভিযানে প্রায় আট মাস মহাকাশে কাটানোর পরিকল্পনা রয়েছে। সুনীতা উইলিয়ামসের পর আরও এক ভারতীয় বংশোদ্ভূত মহাকাশচারীর দীর্ঘমেয়াদি মহাকাশ অভিযানে যাওয়ায় স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত বিজ্ঞান মহল।

নাসার তথ্য অনুযায়ী, কাজাখস্তানের বৈকানুর কসমোড্রোম থেকে রাশিয়ার সয়ুজ এমএস-২৯ মহাকাশযানে চেপে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের উদ্দেশে রওনা দেবেন অনিল মেনন। উল্লেখযোগ্যভাবে, এই ঐতিহাসিক উৎক্ষেপণ কেন্দ্র থেকেই ১৯৮৪ সালে ভারতের প্রথম নভশ্চর রাকেশ শর্মা মহাকাশে যাত্রা করেছিলেন।

বহু পরিচয়ের অধিকারী অনিল মেনন

অনিল মেনন শুধু একজন নভশ্চর নন। তিনি একজন চিকিৎসক, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার এবং এরোস্পেস মেডিসিন বিশেষজ্ঞও। তাঁর জন্ম যুক্তরাষ্ট্রের মিনেসোটার মিনিয়াপলিসে। বাবা ভারতীয় এবং মা ইউক্রেনীয়।

তিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে নিউরোবায়োলজিতে উচ্চশিক্ষা লাভ করেন। পরে ইউনিভার্সিটি অফ টেক্সাস মেডিক্যাল ব্রাঞ্চ থেকে এরোস্পেস মেডিসিনে বিশেষজ্ঞ হন। পাশাপাশি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ও নিউরোবায়োলজিতেও তাঁর উচ্চতর ডিগ্রি রয়েছে।

আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে গুরুত্বপূর্ণ দায়িত্ব

বর্তমান অভিযানে ফ্লাইট ইঞ্জিনিয়ার হিসেবে দায়িত্ব পালন করবেন অনিল মেনন। উৎক্ষেপণের কয়েক ঘণ্টার মধ্যেই সয়ুজ মহাকাশযান আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের প্রিচাল (Prichal) মডিউলের সঙ্গে স্বয়ংক্রিয়ভাবে ডকিং করার কথা রয়েছে।

এই অভিযানে তাঁর সঙ্গে রয়েছেন রাশিয়ার অভিজ্ঞ মহাকাশচারী পিওতর দুব্রভ এবং আন্না কিকিনা। দুই রুশ নভশ্চরের এটি দ্বিতীয় মহাকাশ সফর হলেও, অনিল মেননের কাছে এটি প্রথম মহাকাশ অভিযান।

কেন গুরুত্বপূর্ণ এই অভিযান?

আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে দীর্ঘ সময় অবস্থানকালে অনিল মেনন বিভিন্ন বৈজ্ঞানিক গবেষণা, মানবদেহের উপর মহাকাশের প্রভাব এবং ভবিষ্যতের দীর্ঘমেয়াদি মহাকাশ অভিযানের জন্য প্রয়োজনীয় পরীক্ষায় অংশ নেবেন। এই গবেষণার ফলাফল ভবিষ্যতের চন্দ্র ও মঙ্গল অভিযানের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

ভারতীয় বংশোদ্ভূত এই নভশ্চরের মহাকাশযাত্রা শুধু নাসার জন্য নয়, ভারতীয়দের কাছেও গর্বের মুহূর্ত। বিশেষ করে তাঁর পারিবারিক শিকড় কেরলের সঙ্গে যুক্ত থাকায় রাজ্যজুড়েও এই অভিযান ঘিরে উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে



Google News







এবং Google Discover



Google Discover



-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment