---Advertisement---

বাংলাদেশে রামমূর্তি নির্মাণের উদ্যোক্তা হরিদাস তরণী দাস গ্রেপ্তার

By Suman Debnath

July 13, 2026 6:05 PM

বাংলাদেশে রামমূর্তি নির্মাণের উদ্যোক্তা হরিদাস তরণী দাস গ্রেপ্তার

---Advertisement---





বাংলাদেশের গাইবান্ধায় ৮১ ফুট উঁচু রামমূর্তি নির্মাণের উদ্যোগ নিয়ে সংবাদে উঠে এসেছিলেন হরিদাস চন্দ্র তরণী দাস। তাঁকে গ্রেপ্তার করেছে বাংলাদেশের গোয়েন্দা সংস্থা সিআইডি। তাঁর বিরুদ্ধে হাওয়ালার মাধ্যমে অর্থ পাচার এবং মানি লন্ডারিংয়ের অভিযোগ আনা হয়েছে। রবিবার গভীর রাতে গাইবান্ধার পলাশবাড়ি এলাকা থেকে তাঁকে আটক করা হয়। পরে তাঁকে ঢাকায় নিয়ে গিয়ে মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে রাখা হয়েছে।

বাংলাদেশের মানি লন্ডারিং প্রতিরোধ আইনে দায়ের হওয়া মামলায় অভিযোগ করা হয়েছে, হরিদাস তরণী দাস ও তাঁর কয়েকজন সহযোগী হাওয়ালার মাধ্যমে দেশি-বিদেশি মুদ্রা পাচার করে বিপুল পরিমাণ বেআইনি অর্থ লেনদেন করেছেন। সিআইডির তদন্তে তাঁর নামে থাকা ৫টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং ৪টি মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস বা এমএফএস অ্যাকাউন্ট খতিয়ে দেখা হয়েছে। তদন্তকারীদের দাবি, ২০২০-র জানুয়ারি থেকে ২০২৬-এর জুন পর্যন্ত ওই সব অ্যাকাউন্টে প্রায় ৯ কোটি ৩৫ লক্ষ টাকার বেশি জমা করা ও উঠিয়ে নেওয়ার মতো আর্থিক লেনদেন হয়েছে। অভিযোগ, এই টাকার একটি বড় অংশ হাওয়ালার মাধ্যমে এসেছে। তদন্তে আরও জানা গিয়েছে, এক ব্যক্তি একাধিকবারে প্রায় ২ কোটি ২২ লক্ষ টাকা তাঁর অ্যাকাউন্টে জমা করেছিলেন। তা নিয়েও তদন্ত চলছে।

আরও পড়ুন:  অস্ট্রেলিয়ার জনপ্রিয় বিগ ব্যাশ এবার ভারতে, উদ্বোধনী ম্যাচ চেন্নাইয়ের এম এ চিদম্বরম স্টেডিয়ামে

প্রাথমিক তদন্তের ভিত্তিতে সিআইডির দাবি, এই অর্থ ব্যবহার করে অভিযুক্ত ও তাঁর সহযোগীরা নামে-বেনামে স্থাবর ও অস্থাবর সম্পত্তি করেছেন। তবে এখনও পর্যন্ত এই অভিযোগ আদালতে প্রমাণিত হয়নি।

হরিদাস চন্দ্র তরণী দাস গাইবান্ধার পলাশবাড়ির মন্দির প্রাঙ্গণে ৮১ ফুট উঁচু রামমূর্তি নির্মাণের উদ্যোগ নেওয়ার পর থেকেই জাতীয় স্তরে আলোচনায় উঠে আসেন। এর আগে তিনি ওই মন্দিরে শিব ও কৃষ্ণের বড় মূর্তিও স্থাপন করেছিলেন। বর্তমানে রামমূর্তির প্রায় ৯০ শতাংশ কাজ শেষ। মূর্তি নির্মাণে প্রায় ২২ কোটি টাকা ব্যয় হয়েছে বলে বিভিন্ন মহলে দাবি করা হয়েছে। হরিদাস নিজে আগেই জানিয়েছিলেন, ভক্তদের অনুদানে প্রায় ৮৫ লক্ষ টাকা খরচ হয়েছে।

গত প্রায় ২ মাস ধরে রামমূর্তি নির্মাণকে ঘিরে এলাকায় উত্তেজনা তৈরি হয়। ইসলাম ধর্মাবলম্বীদের একাংশ আন্দোলন শুরু করে। তাঁদের দাবি ছিল, মূর্তিটি মন্দিরের ভেতরে বা আড়াল করা জায়গায় তৈরি করা হোক। পরিস্থিতির জেরে মূর্তি নির্মাণের কাজ স্থগিত রাখা হয় এবং মন্দির চত্বরে নিরাপত্তা বাহিনীও মোতায়েন করা হয়।

আরও পড়ুন:  জোড়া ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলায় মৃতের সংখ্যা পেরোল ৪০০০, নিখোঁজ বহু

এদিকে, বাংলাদেশের হিন্দু সমাজের একাংশের আশঙ্কা, এই গ্রেপ্তারের পর হরিদাস তরণী দাসের অবস্থাও চট্টগ্রামের হিন্দু ধর্মীয় নেতা চিন্ময়কৃষ্ণ দাসের মতো হতে পারে। দীর্ঘ আইনি জটিলতার মধ্যে পড়তে হতে পারে তাঁকে। চিন্ময়কৃষ্ণ দাস গত বছরের নভেম্বর থেকে কারাবন্দি। তাঁর বিরুদ্ধে একাধিক মামলা চলছে। বর্তমানে হরিদাস তরণী দাসের বিরুদ্ধে ওঠা মানি লন্ডারিংয়ের অভিযোগের তদন্ত চালাচ্ছে বাংলাদেশের সিআইডি।

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment