---Advertisement---

ভারতের বিরুদ্ধে ১২.৫% অতিরিক্ত শুল্কের মার্কিন প্রস্তাব, আলোচনার বার্তা দিল দিল্লি

By Suman Debnath

July 13, 2026 7:25 PM

ভারতের বিরুদ্ধে ১২.৫% অতিরিক্ত শুল্কের মার্কিন প্রস্তাব, আলোচনার বার্তা দিল দিল্লি

---Advertisement---





ভারতের উপর ১২.৫ শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপের মার্কিন প্রস্তাবকে কেন্দ্র করে কূটনৈতিক তৎপরতা তুঙ্গে। যদিও এই প্রস্তাব এখনও মার্কিন আইনসভায় চূড়ান্ত অনুমোদন পায়নি, তবুও দিল্লি ওয়াশিংটনকে স্পষ্ট বার্তা দিয়েছে  দ্বিপাক্ষিক বাণিজ্যের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে একতরফা সিদ্ধান্ত না নিয়ে আলোচনার মাধ্যমে সমাধান খোঁজা উচিত।

মার্কিন প্রশাসনের দাবি, বলপূর্বক শ্রমের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নেওয়া দেশগুলির বিরুদ্ধে কঠোর বাণিজ্যিক পদক্ষেপ নেওয়া জরুরি। এই অভিযোগের ভিত্তিতে ভারত, চিন, জাপান, দক্ষিণ কোরিয়া, ব্রাজিল ও সুইৎজারল্যান্ড-সহ প্রায় ৬০টি দেশের উপর ১২.৫ শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে মার্কিন বাণিজ্য দপ্তর। পাশাপাশি ব্রিটেন, কানাডা, মেক্সিকো ও তাইওয়ানের জন্য ১০ শতাংশ অতিরিক্ত শুল্কের প্রস্তাবও রাখা হয়েছে।

আরও পড়ুন:  কাতারের প্রাক্তন ‘ফাদার আমির’  শেখ হামাদের প্রয়াণে ভারতে একদিনের রাষ্ট্রীয় শোক

ভারতের আপত্তির কথা জানিয়েছেন বাণিজ্য মন্ত্রকের যুগ্মসচিব ব্রিজমোহন মিশ্র। তাঁর মতে, ‘তদন্তের ভিত্তিতে তৈরি মার্কিন রিপোর্টে বেশ কিছু অসঙ্গতি রয়েছে। ভারতে বলপূর্বক শ্রম রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া দেশের সাংবিধানিক ও আইনি দায়িত্বের মধ্যে পড়ে এবং আন্তর্জাতিক শ্রমনীতি মেনেই এ বিষয়ে কাজ করা হচ্ছে।’

দিল্লির দাবি, বিষয়টি নিয়ে কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে দুই দেশের মধ্যে বিস্তারিত আলোচনা হওয়া প্রয়োজন। ভারতের বক্তব্য, বাণিজ্যিক মতপার্থক্য থাকলে তা আলোচনার মাধ্যমেই সমাধান করা উচিত। একতরফাভাবে শুল্ক আরোপ দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলেও কেন্দ্রের দাবি।

এরই মধ্যে ভারতের জন্য আরও বড় উদ্বেগের কারণ তৈরি হয়েছে। মার্কিন কংগ্রেসে নতুন একটি বিল পেশ করা হয়েছে। চারজন মার্কিন সেনেটর এমন একটি আইনপ্রস্তাব এনেছেন, যেখানে রাশিয়া থেকে জ্বালানি আমদানি অব্যাহত রাখা দেশগুলির বিরুদ্ধে সর্বোচ্চ ৫০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের বিধান রাখা হয়েছে।

আরও পড়ুন:  পশ্চিম এশিয়ায় নতুন করে উত্তেজনা, এক লাফে ৬ শতাংশের বেশি বাড়ল অপরিশোধিত তেলের দাম

ভারত দীর্ঘদিন ধরেই রাশিয়া থেকে উল্লেখযোগ্য পরিমাণ অপরিশোধিত তেল আমদানি করে আসছে। ফলে বিলটি আইন হিসেবে কার্যকর হলে ভারতের রফতানি ও দ্বিপাক্ষিক বাণিজ্যের উপর বড় প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করছেন বাণিজ্য বিশেষজ্ঞরা।

বর্তমানে ১২.৫ শতাংশ অতিরিক্ত শুল্কের প্রস্তাব এবং সম্ভাব্য ৫০০ শতাংশ পর্যন্ত শুল্ক উভয় বিষয়েই পরিস্থিতির উপর কড়া নজর রাখছে দিল্লি। কূটনৈতিক ও বাণিজ্যিক স্তরে আলোচনা জোরদার করে ভারতের স্বার্থ রক্ষার দিকেই এখন জোর দিচ্ছে কেন্দ্র।

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment