---Advertisement---

ইরানের ক্যানসার হাসপাতালের কাছে হামলা আমেরিকা!

By Suman Debnath

July 16, 2026 11:30 AM

ইরানের ক্যানসার হাসপাতালের কাছে হামলা আমেরিকা!

---Advertisement---


ইরানের আহওয়াজ শহরে একটি শিশু ক্যানসার হাসপাতালের কাছে হামলা চালার আমেরিকা। ইরানের অভিযোগ, হামলার জেরে হাসপাতালটি খালি করে দিতে হয়েছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমকে উদ্ধৃত করে এক আন্তর্জাতিক সংবাদসংস্থা জানিয়েছে, আহওয়াজের শাহিদ বাঘেই হাসপাতালের কাছেই হামলা হয়েছে। ওই হাসপাতালে শিশুদের ক্যানসার চিকিৎসার জন্য বিশেষ বিভাগ রয়েছে। হামলার পর রোগীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

ইরানের স্বাস্থ্য মন্ত্রকের জনসংযোগ কেন্দ্রের প্রধান হোসেন কেরমানপোর সমাজমাধ্যমে জানান, হাসপাতালের খুব কাছেই ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। তাঁর দাবি, পরিস্থিতির কারণে আপাতত শুধু আশঙ্কাজনক অবস্থায় থাকা রোগীদেরই হাসপাতালে রাখা হয়েছে।

আমেরিকা-ইরান শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর থেকেই পশ্চিম এশিয়ায় উত্তেজনা আরও বেড়েছে। গত কয়েক দিন ধরে ইরানের বিভিন্ন এলাকায় মার্কিন হামলা চলছে। বৃহস্পতিবারও বন্দর আব্বাস, সিরিক, চাবাহার, খোন্দাব, খোরমবাদ-সহ একাধিক শহরে বিস্ফোরণের খবর মিলেছে। আহওয়াজেও বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ইরানের সংবাদ সংস্থা।

এর আগে গত ২৮ ফেব্রুয়ারি, যুদ্ধ শুরুর প্রথম দিনেই দক্ষিণ ইরানের মিনাবে একটি স্কুলে মার্কিন হামলার অভিযো উঠেছিল। ইরানের দাবি, ওই হামলায় ১৭৫ জনের মৃত্যু হয়। যাঁদের অধিকাংশই ছিল পড়ুয়া। পরে সেই হামলার দায় স্বীকার করে আমেরিকা জানায়, ভুলবশত ওই হামলা হয়েছিল। এছাড়া বুধবার রাতে ইরানের একটি সেনা ছাউনিতেও হামলার খবর সামনে এসেছে।

অন্যদিকে, মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, তারা ইরানের সামরিক ঘাঁটিগুলিকেই লক্ষ্য করে অভিযান চালাচ্ছে। তাদের দাবি, ইরানমুখী একটি খালি ট্যাঙ্কারেও হেলফায়ার ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়েছে। যার ফলে জাহাজটি অচল হয়ে পড়েছে এবং আর ইরানের দিকে এগোতে পারছে না। এদিকে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, তারা আমেরিকার একটি এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করেছে।

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment