---Advertisement---

আলাস্কার বরফঢাকা পাহাড়ে চার্টার্ড বিমান ভেঙে মৃত ৮

By kolamkotha.com

August 22, 2026 10:15 AM

---Advertisement---


আলাস্কার দুর্গম এলাকায় বরফঢাকা পাহাড়ে ভেঙে পড়ল একটি চার্টার্ড বিমান। দুর্ঘটনায় বিমানে থাকা ২ পাইলট-সহ ৮ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে প্রশাসন। দুর্ঘটনার পর দীর্ঘ তল্লাশি চালিয়ে সকলের দেহ উদ্ধার করা হয়েছে। ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ডের আলাস্কা অঞ্চলের প্রধান ক্লিন্ট জনসন জানিয়েছেন, বিমানে ২ পাইলট এবং ৬ জন যাত্রী ছিলেন।

বৃহস্পতিবার আলাস্কার অ্যাঙ্কোরেজ থেকে কেপ নিউনহ্যামের উদ্দেশে রওনা হয়েছিল বিমানটি। গন্তব্যের কাছে পৌঁছনোর সময় অবতরণের ঠিক আগেই সেটি দুর্ঘটনার কবলে পড়ে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। কেপ নিউনহ্যাম রাডার সাইট অ্যাঙ্কোরেজ থেকে প্রায় ৪৫০ মাইল দূরে। দুর্ঘটনাস্থলটি অত্যন্ত দুর্গম হওয়ায় উদ্ধারকারীদের যথেষ্ট সমস্যায় পড়তে হয়। খবর পেয়েই আলাস্কা রেসকিউ কো-অর্ডিনেশন সেন্টারের নেতৃত্বে তল্লাশি অভিযান শুরু হয়।

জানা গিয়েছে, বিমানটি একটি বেসরকারি সংস্থার হয়ে চুক্তিভিত্তিক পরিষেবা দেওয়ার কাজে নিযুক্ত ছিল। প্রত্যন্ত রাডার সাইটের কাজের জন্যই সেটি ওই এলাকায় যাচ্ছিল। রাডার সাইটটি আলাস্কার আকাশসীমা পর্যবেক্ষণকারী নেটওয়ার্কের অংশ। বিমানটি কীভাবে নিয়ন্ত্রণ হারাল তা এখনও স্পষ্ট নয়।

আরও পড়ুন: কিয়েভে ড্রোন হামলা রাশিয়ার, মৃত ১৭, আহত বহু

বিমানটি আবহাওয়া, যান্ত্রিক ত্রুটি বা অন্য কোনও কারণে দুর্ঘটনার কবলে পড়েছে কি না, তা খতিয়ে দেখছে ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড। বিমানের ‘ব্ল্যাক বক্স’ পরীক্ষা এবং তদন্ত শেষ হলেই দুর্ঘটনার প্রকৃত কারণ জানা যাবে বলে মনে করা হচ্ছে। দুর্গম ও প্রতিকূল পরিবেশের কারণে পশ্চিম আলাস্কায় উদ্ধার অভিযানও যথেষ্ট কঠিন ছিল।

---Advertisement---

No comments to show.

Leave a Comment