---Advertisement---

ট্রাম্পের নতুন শুল্ক নীতিকে ঘিরে আইনি জটিলতা, আদালতে ২৫ মার্কিন অঙ্গরাজ্য

By Suman Debnath

August 4, 2026 12:40 PM

ট্রাম্পের নতুন শুল্ক নীতিকে ঘিরে আইনি জটিলতা, আদালতে ২৫ মার্কিন অঙ্গরাজ্য

---Advertisement---


ফের নিজের দেশেই ধাক্কা খেলেন মার্কিন প্রেসিডেন্ট (Donal Trump) । যতবারই তিনি শুল্ক নিয়ে কড়া নিয়ম চালু করতে চাইছেন তখনই তা থমকে যাচ্ছে।সম্প্রতি ট্রাম্প (Donal Trump) নতুন আমদানি শুল্ক আরোপের কথা ঘোষণা করেছিলেন। এবার আইনি চ্যালেঞ্জের মুখে পড়ল সেই পদক্ষেপ। ভারত-সহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের উপর অতিরিক্ত শুল্ক বসানোর সিদ্ধান্তের বিরুদ্ধে আমেরিকার ২৫টি ডেমোক্র্যাট শাসিত অঙ্গরাজ্য আদালতের দ্বারস্থ হয়েছে। তাদের অভিযোগ, প্রেসিডেন্ট (Donal Trump) তাঁর ক্ষমতার অপব্যবহার করছেন। এই অভিযোগে এবার আমেরিকার বাণিজ্য আদালতে চ্যালেঞ্জের মুখে তাঁর নতুন আমদানি শুল্কের সিদ্ধান্ত।

আদালতে চ্যালেঞ্জ

নিউইয়র্কের ‘ইউএস কোর্ট অব ইন্টারন্যাশনাল ট্রেডে’ একটি মামলা দায়ের হয়েছে। সেই দায়ের হওয়া মামলায় নিউইয়র্ক, ওরেগন-সহ ২৫টি অঙ্গরাজ্য দাবি করেছে, যে শুল্ক নীতিকে আদালত আগেই বেআইনি বলেছিল, ট্রাম্প সরকার (Donal Trump) নতুন আইনি ব্যাখ্যা দিয়ে সেটিকেই আবার ঘুরিয়ে চালু করতে চাইছে।

আরও পড়ুন:  ‘রক্তের বদলে রক্ত’, ইরানের বিলবোর্ডে ট্রাম্পের পরিবারের সদস্যদের কফিনের ছবি

ওরেগনের অ্যাটর্নি জেনারেল ড্যান রেফিল্ড বলেন, আদালতে একের পর এক ধাক্কা খাওয়ার পরও ট্রাম্প প্রশাসন (Donal Trump) সাধারণ মানুষ ও স্থানীয় ব্যবসার উপর অতিরিক্ত আর্থিক চাপ সৃষ্টি করতে নতুন উপায় খুঁজছে।

আরও পড়ুন: ভারতীয় গোয়েন্দা এজেন্টরা’ ৩০ জন সন্ত্রাসবাদীকে হত্যা করেছে, দাবি লস্কর শীর্ষনেতার

কেন বসানো হয়েছে নতুন শুল্ক?

গত জুলাইয়ে ট্রাম্প সরকার (Donal Trump) ভারত, ইউরোপীয় ইউনিয়ন-স মোট ৬০টি দেশের আমদানিকৃত পণ্যের উপর ১০ থেকে ১২.৫ শতাংশ পর্যন্ত অতিরিক্ত শুল্ক ঘোষণা

মার্কিন প্রশাসনের যুক্তি, যেসব দেশ জোরপূর্বক শ্রম বা বন্ডেড লেবার রোধে যথেষ্ট পদক্ষেপ নেয়নি, তাদের বিরুদ্ধেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

ভারতের ক্ষেত্রে, ১২.৫ শতাংশ শুল্ক কমিয়ে ১০ শতাংশ নির্ধারণ করা হয়েছে। তবে তেল, প্রাকৃতিক গ্যাস, সার এবং নির্দিষ্ট কয়েকটি চুক্তিভিত্তিক পণ্যকে এই নতুন শুল্কের আওতার বাইরে রাখা হয়েছে।

আরও পড়ুন:  বাংলাদেশে রামমূর্তি নির্মাণের উদ্যোক্তা হরিদাস তরণী দাস গ্রেপ্তার

আরও পড়ুন: বিজেপির ৩০ বছরের গড়ে ধাক্কা, বাঁকিপুরে ১৯ হাজার ভোটে জয় প্রশান্ত কিশোরের

পুরনো নীতির নতুন রূপ?

ট্রাম্প (Donal Trump) তাঁর আগের মেয়াদে চিনের উপর শুল্ক চাপাতে ট্রেড অ্যাক্ট অব ১৯৭৪-এর ৩০১ নম্বর ধারা ব্যবহার করেছিলেন। কিন্তু বর্তমান মেয়াদে তিনি একযোগে বহু দেশের উপর একই ধরনের শুল্ক চাপানোর উদ্যোগ নেন। যা মার্কিন আইনের পরিপন্থী।

এরপর সুপ্রিম কোর্টের আইনি বাধার মুখে পড়ে ট্রাম্প সরকার (Donal Trump) নতুন যুক্তি হিসেবে জোরপূর্বক শ্রম ইস্যু সামনে এনে একই ধরনের শুল্ক পুনরায় কার্যকর করার চেষ্টা করছে। তবে মামলাকারী অঙ্করাজ্যগুলোর অভিযোগ, এটি আসলে প্রেসিডেন্টের (Donal Trump) ক্ষমতার অপব্যবহার।

এখন এই মামলার রায়ে দিকেই নজর রয়েছে আন্তর্জাতিক মহলের। আদালতের সিদ্ধান্ত শুধু যুক্তরাষ্ট্রের বাণিজ্যনীতিই নয়, ভারত-সহ একাধিক দেশের রপ্তানি ও বৈশ্বিক বাণিজ্যের ভবিষ্যতের উপরও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।

https://youtube.com/shorts/gpptPf_Qeuk?si=787ExGyB0X4oZii0

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment