---Advertisement---

ক্যালির্ফোনিয়ায় ভেঙে পড়ল বিমান, জ্বলে উঠল আগুন, মৃত ২

By kolamkotha.com

September 8, 2026 2:00 PM

ক্যালির্ফোনিয়ায় ভেঙে পড়ল বিমান, জ্বলে উঠল আগুন, মৃত ২

---Advertisement---

ক্যালিফোর্নিয়ায় বিমান ভেঙে পড়ে মৃত্যু হল দুজনের। সোমবার সন্ধ্যায় আমেরিকার ক্যালিফোর্নিয়ার সান দিয়েগোর মন্টগোমারি-গিবস এক্সিকিউটিভ বিমানবন্দরে দুর্ঘটনাটি ঘটে। রানওয়ের উপরেই দুর্ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছে সান দিয়েগো পুলিশ বিভাগ। দুর্ঘটনার পর বিমানটিতে আগুন ধরে যায়। সঙ্গে সঙ্গে বিমানটি দাউ দাউ করে জ্বলতে শুরু করে। খবর পেয়ে দমকল ও জরুরি পরিষেবার কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছয়।

সান দিয়েগো ফায়ার-রেসকিউ বিভাগের প্রায় ৩০ জন কর্মী ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর পাশাপাশি উদ্ধারকাজ শুরু করেন। কোনও রকমে আগুন নিভিয়ে বিমানের মধ্যে থেকে দগ্ধ অবস্থায় দু’জনকে উদ্ধার করেন কর্মীরা। আগুনে ওই দু’জনের দেহের অধিকাংশই ঝলসে গিয়েছে। দুর্ঘটনার জেরে সাময়িক ভাবে বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়। সেই সঙ্গে দুর্ঘটনাস্থল ঘিরে ফেলে পুলিশ।

আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও দুর্ঘটনাগ্রস্ত বিমানটি থেকে জ্বালানি লিক হতে থাকায় সেই জায়গা পরিষ্কার করতে দীর্ঘ সময় লেগে যায়। সান দিয়েগো ফায়ার-রেসকিউ বিভাগের এক আধিকারিক জানান, দুর্ঘটনায় বিমানটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। দমকলকর্মীরা আগুন নিভিয়ে ফেললেও পরে সামান্য জ্বালানি লিক হতে দেখা যায়। তবে জ্বালানি লিক করলেও নতুন করে আগুন লাগার আশঙ্কা তৈরি হয়নি বলে জানা গিয়েছে।

দুর্ঘটনাগ্রস্ত বিমানটি রানওয়ের মাঝখানে পড়ে থাকায় আশেপাশের কোনও ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা ছিল না। পরিস্থিতি স্বাভাবিক করতে একটি বিশেষ সংস্থাকেও ডাকা হয়। দমকল আধিকারিক জানান, জ্বালানি সম্পূর্ণভাবে পরিষ্কার করার পর বিমানবন্দর ফের চালু করা হবে। তবে বিমানবন্দর পুনরায় খোলার আগে ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (NTSB)-এর তদন্ত ও সুপারিশ মেনে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে।

এখনও পর্যন্ত দুর্ঘটনার সঠিক কারণ জানা যায়নি। বিমানটি টেকঅফের সময় না কি অবতরণের সময়ে দুর্ঘটনার কবলে পড়েছিল, সে বিষয়েও নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। নিহত দুই ব্যক্তির পরিচয়ও প্রকাশ করা হয়নি। দুর্ঘটনার পরিস্থিতি খতিয়ে দেখে তদন্ত শুরু হয়েছে।

আরও পড়ুন: ‘বিয়ে বৈধ কি না, তা দিয়ে নির্যাতনের বিচার থমকে যাবে না’, নজিরবিহীন পর্যবেক্ষণ হাইকোর্টের

এদিকে, একই দিনে আমেরিকার মেরিল্যান্ডেও পৃথক একটি বিমানে দুর্ঘটনার ঘটনা ঘটে। মন্টগোমারি কাউন্টি এয়ারপার্কে একটি বিমান অবতরণের সময়ে সমস্যার সৃষ্টি হয়েছিল। দুর্ঘটনার পর বিমানের ভিতরে দুই জন ক্রু সদস্য আটকে পড়েছিলেন। পরে তাঁদের উদ্ধার করা হয়। তবে তাঁরা সম্পূর্ণ সুস্থ ছিলেন বলে জানা গিয়েছে।

---Advertisement---

Related Stories

‘গত সরকারের আমলে শিল্পবান্ধব পরিবেশ নষ্ট হয়েছে’, বিশ্বের বৃহত্তম ওয়ার্ডরোবের উদ্বোধন করে তোপ মুখ্যমন্ত্রীর

‘গত সরকারের আমলে শিল্পবান্ধব পরিবেশ নষ্ট হয়েছে’, বিশ্বের বৃহত্তম ওয়ার্ডরোবের উদ্বোধন করে তোপ মুখ্যমন্ত্রীর

ওড়িশায় উদ্ধার হওয়া ৫ ওরাংওটাং শাকব পাচারের স্বীকার, আশঙ্কা ইন্দোনেশিয়ার

ওড়িশায় উদ্ধার হওয়া ৫ ওরাংওটাং শাকব পাচারের স্বীকার, আশঙ্কা ইন্দোনেশিয়ার

ব্যবসায়ী হত্যাকাণ্ডে গ্রেপ্তার কলকাতা পুলিশের ট্রাফিক সার্জেন্ট-মহিলা সিভিক ভলান্টিয়ার

ব্যবসায়ী হত্যাকাণ্ডে গ্রেপ্তার কলকাতা পুলিশের ট্রাফিক সার্জেন্ট-মহিলা সিভিক ভলান্টিয়ার

প্রিন্সেস ডায়ানার ‘রিভেঞ্জ ড্রেস’ নিলামে, চার্লস পরকীয়ার কথা টিভিতে স্বীকার করার দিন ডায়ানা এই ড্রেস পরেছিলেন

প্রিন্সেস ডায়ানার ‘রিভেঞ্জ ড্রেস’ নিলামে, চার্লস পরকীয়ার কথা টিভিতে স্বীকার করার দিন ডায়ানা এই ড্রেস পরেছিলেন

বাগেশ্বর বাবার ছবি পোড়ানোয় গ্রেপ্তার কংগ্রেস নেতা, মুখ্যমন্ত্রীর নির্দেশে মাঝরাতে অপারেশন

বাগেশ্বর বাবার ছবি পোড়ানোয় গ্রেপ্তার কংগ্রেস নেতা, মুখ্যমন্ত্রীর নির্দেশে মাঝরাতে অপারেশন

ব্রিকস সম্মেলন ঘিরে নিরাপত্তা জোরদার, সমাজমাধ্যমে নজরদারি, হঠাৎ বিক্ষোভ নিয়ে সতর্কতা জারি

ব্রিকস সম্মেলন ঘিরে নিরাপত্তা জোরদার, সমাজমাধ্যমে নজরদারি, হঠাৎ বিক্ষোভ নিয়ে সতর্কতা জারি

No comments to show.

Leave a Comment