---Advertisement---

‘শিক্ষাকে আমরা কোনওভাবেই পণ্য হতে দেব না’, বড় বার্তা দিলেন মুখ্যমন্ত্রী

By Suman Debnath

July 13, 2026 8:45 PM

‘শিক্ষাকে আমরা কোনওভাবেই পণ্য হতে দেব না’, বড় বার্তা দিলেন মুখ্যমন্ত্রী

---Advertisement---





স্বামী বিবেকানন্দের দর্শন এবং বাবাসাহেব আম্বেদকরের সাংবিধানিক মৌলিক অধিকারের চেতনাকে পাথেয় করে রাজ্যের শিক্ষাব্যবস্থায় আমূল পরিবর্তনের পথে হাঁটল রাজ্য সরকার। সোমবার বিকাশ ভবনে প্রাথমিক, উচ্চ প্রাথমিক, মাধ্যমিক স্কুল থেকে শুরু করে কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিকাঠামো নিয়ে বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শিক্ষা ও স্কুলের পরিকাঠামো উন্নয়নে জোর দেওয়া থেকে শুরু করে মিড ডে মিলের রান্না গ্যাস সিলিন্ডারে হবে বলেও জানিয়ে দেন মুখ্যমন্ত্রী।

এদিকে রাজ্যে পালাবদলের পরে বিজেপি ক্ষমতায় আসার পরেই শিক্ষাব্যবস্থাকে ঢেলে সাজানোর বার্তা দেওয়া হয়েছিল। তৃণমূল জমানায় জাতীয় শিক্ষা নীতি আটকে রাখা হয়েছিল। এবার সেই নীতি কার্যকর হবে বলেও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। রাজ্যের স্কুলগুলির মানোন্নয়ন করে স্কুলছুটের সংখ্যা কমাতে এবং শিক্ষার মান বাড়াতে রাজ্য সরকার বদ্ধপরিকর বলেও জানিয়ে দেন তিনি। মুখ্যমন্ত্রীর সরাসরি বলেন, ‘শিক্ষা যৌথ তালিকাভুক্ত হওয়ায় কেন্দ্র ও রাজ্য উভয় সরকারেরই সমান দায়িত্ব রয়েছে। আগামী ১ আগস্ট থেকে শিক্ষাক্ষেত্রে এক নতুন অধ্যায়ের সূচনা হবে। গত তিন বছর ধরে কেন্দ্রীয় শিক্ষানীতি না মানার ফলে কেন্দ্র টাকা দিতে চাইলেও রাজ্য তা পায়নি। তবে এখনকার সরকার জাতীয় শিক্ষানীতির বাস্তবায়ন নিশ্চিত করার ফলে আগামী এক সপ্তাহের মধ্যেই এই অর্থবর্ষের কেন্দ্রীয় গ্র্যান্টের টাকা হাতে চলে আসবে। এই টাকা দিয়ে রাজ্যের ৮১ হাজার স্কুলকে লক্ষ্যমাত্রা করে পরিকাঠামোগত সংস্কার করা হবে।’

আরও পড়ুন:  বৃদ্ধার জমি দখল করে পার্টি অফিস তৃণমূলের, ফেরতের ব্যবস্থা করলেন বিজেপি বিধায়ক

অন্যদিকে মুখ্যমন্ত্রী এদিন জানান, সব স্কুল পরিচ্ছন্ন হবে। স্কুলের পড়ুয়াদের জন্য মিড ডে মিলের রান্না এবার থেকে গ্যাসে হবে। স্কুলগুলিতে সোলার সিস্টেম বসানো হবে। পরিশ্রুত পানীয় জল পাওয়ার জন্য অ্যাকোয়া গার্ড লাগানো হবে। পড়ুয়ারা যাতে হাইজেনিক পরিবেশে ভাল থালায় খেতে পারে, তা সুনিশ্চিত করা হবে। সমস্ত বালিকা বিদ্যালয় এবং কো-এডুকেশন স্কুল-কলেজে ছাত্রীদের জন্য স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন বসানো হবে। শুভেন্দু অধিকারীর বক্তব্য, ‘রাজ্যের ৮১ হাজার স্কুল টার্গেট। শিক্ষাকে পণ্য করতে দেব না। শিক্ষায় কেন্দ্র-রাজ্য দায়িত্ব সমান। শিক্ষাকে উচ্চমানে নিয়ে যাব। শিক্ষাকে পণ্য করতে দেব না। স্কুলে স্কুলে অভিভাবকদের নিয়ে কমিটি হবে। সমস্ত স্তরের শিক্ষাব্যবস্থা নিয়েই আলোচনা হয়েছে।’

তাছাড়া সমাজমাধ্যমে নিয়োগের দিনক্ষণ নিয়ে চাকরিপ্রার্থীদের উদ্বেগের জবাবে মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়ে জানান, আগের সরকারের ওবিসি নীতির ভুলের জেরেই গোটা নিয়োগ প্রক্রিয়া আইনি জটে আটকে ছিল। এখনকার সরকার বিধানসভায় আইন এনে প্রথম সেই ভুল সংশোধন করেছে। মুখ্যমন্ত্রীর কথায়, ‘৮ জুলাই সুপ্রিম কোর্টের গ্রীষ্মকালীন ছুটি শেষ হতেই আমরা ওবিসি মামলার বিষয়টি কোর্টে মেনশন করেছি। আগামী কদিনের মধ্যেই সুপ্রিম কোর্টের আইনি জটিলতা থেকে রাজ্য সরকার পুরোপুরি বেরিয়ে আসবে। তারপরই যে ৬ হাজার প্রার্থীর মৌখিক পরীক্ষা হয়ে গিয়েছে, তাঁদের নিয়োগ এবং বাকি ৬ হাজার পদের বকেয়া ইন্টারভিউ দ্রুত সম্পন্ন করা হবে।’

আরও পড়ুন:  বেসরকারি বিএড কলেজে বেনিয়মের মৌচাকে ঢিল: অরাজকতা বন্ধে কড়া পদক্ষেপ রাজ্যের

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment