---Advertisement---

কলকাতার নিকো পার্কে প্রতিনিধিদল নিয়ে পরিদর্শনে পর্যটনমন্ত্রী

By Suman Debnath

July 27, 2026 8:20 PM

কলকাতার নিকো পার্কে প্রতিনিধিদল নিয়ে পরিদর্শনে পর্যটনমন্ত্রী

---Advertisement---


শহরের অন্যতম প্রধান বিনোদনকেন্দ্র সূর্য সেন পার্কের আমূল আধুনিকীকরণ এবং মহানন্দা নদীর তীরের সৌন্দর্য্যায়নের পরিকল্পনা গ্রহণ করল রাজ্য সরকার। সোমবার পার্কের পরিকাঠামো খতিয়ে দেখতে এবং এলাকা পরিদর্শনে সরেজমিনে উপস্থিত হন শিলিগুড়ির বিধায়ক তথা রাজ্যের পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ। পার্কের সার্বিক উন্নয়ন ও রিভার ফ্রন্ট প্রজেক্টের নীল নকশা তৈরি করতে এদিন তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন কলকাতার নিকো পার্কের বিশেষজ্ঞ আধিকারিকরাও।

এলাকা পরিদর্শন শেষে পর্যটন সম্ভাবনাকে আরও জোরদার করার কথা তুলে ধরে শঙ্কর ঘোষ বলেন, ‘শিলিগুড়ির পর্যটন সম্ভাবনাকে আরও এগিয়ে নিয়ে যেতে সূর্য সেন পার্ক ও মহানন্দা নদীর রিভার ফ্রন্টকে আধুনিক ও আকর্ষণীয় করে তোলার বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। সাধারণ মানুষের সুবিধা এবং পর্যটকদের আকর্ষণ, দুই দিকেই সমান গুরুত্ব দেওয়া হচ্ছে।’

পর্যটনমন্ত্রী জানান, মূলত জোড়া প্রকল্পের মাধ্যমে পুরো এলাকাটিকে সাজিয়ে তোলা হবে। প্রথম প্রকল্পে সূর্য সেন পার্কের পরিকাঠামোর ব্যাপক সংস্কারের পাশাপাশি সেখানে দুটি নতুন আধুনিক রাইড চালু করা হবে। মানুষের সুবিধার্থে ক্যাফেটেরিয়া এবং একটি চিলড্রেন বার্থডে পার্টি জোনের পাশাপাশি কেবল কার চালুর পরিকল্পনাও রয়েছে।

সেই সঙ্গে পাহাড়ের মনোরম দৃশ্য উপভোগ করার জন্য তৈরি করা হবে বিশেষ ছাদ। দ্বিতীয় প্রকল্পটি মহানন্দা নদীর তীর ঘিরে রূপায়িত হবে। গুজরাটের সবরমতী নদীর সৌন্দর্যায়নকে মডেল হিসেবে সামনে রেখে জাতীয় সবুজ ট্রাইব্যুনাল বা এনজিটি-র নির্দেশিকা মেনেই রিভার ফ্রন্টের কাজ হবে। এখানে বয়স্ক নাগরিক এবং শিশুদের জন্য তৈরি করা হবে একটি বিশেষ এনক্লেভ।

এ প্রসঙ্গে মন্ত্রী স্পষ্ট করে বলেন,  ‘একটি স্পেশাল এনক্লোজার বা এনক্লেভ থাকবে যেখানে প্রবীণ নাগরিকরা শান্ত পরিবেশে নিজেদের মতো হাঁটাহাঁটি বা গল্পগুজব করতে পারবেন। সেই সঙ্গে ছোট শিশুদের জন্য সুরক্ষিত খেলার ব্যবস্থা থাকবে। যাতে দাদু-দিদিমারা নাতি-নাতনিদের নিয়ে নিশ্চিন্তে সময় কাটাতে পারেন।’

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment