---Advertisement---

Fact Check: ডিসেম্বর পর্যন্ত বন্ধ অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা? সোশ্যাল মিডিয়ায় আতঙ্কের চাষ! জানুন আসল সত্যি

By Suman Debnath

August 4, 2026 8:15 PM

Fact Check: ডিসেম্বর পর্যন্ত বন্ধ অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা? সোশ্যাল মিডিয়ায় আতঙ্কের চাষ! জানুন আসল সত্যি

---Advertisement---


রাজ্যের মহিলাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রকল্প অন্নপূর্ণা ভাণ্ডার (Annapurna Bhandar)। এই প্রকল্পে মহিলারা প্রতি মাসে তিন হাজার টাকা আর্থিক সাহায্য (Financial Assistance) পান। এর ফলে বহু সাধারণ পরিবারের বিপুল উপকার হয়। মহিলারা নিজেদের ছোটখাটো প্রয়োজন মেটান। সংসারের জরুরি কাজেও এই অর্থ নির্দ্বিধায় ব্যবহার করেন। কিন্তু আগস্ট মাসের টাকা এখনও অনেকের অ্যাকাউন্টে ঢোকেনি। এতে সাধারণ মানুষের মনে নানা প্রশ্ন জাগছে।

সোশ্যাল মিডিয়ায় ছড়াচ্ছে আতঙ্ক

আগস্ট মাস পড়ে গিয়েছে। বেশ কয়েক দিন কেটেও গিয়েছে। তা সত্ত্বেও অনেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা আসেনি। এই পরিস্থিতিতেই ফেসবুক ও হোয়াটসঅ্যাপে একটি খবর দ্রুত ছড়িয়ে পড়ে। আগামী ডিসেম্বর পর্যন্ত অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা বন্ধ থাকবে। সোশ্যাল মিডিয়ায় এমন দাবি করা হয়। সরকারি কোষাগারে নাকি আর্থিক সংকট চলছে। বিশেষ কারণে সরকার নাকি এই অনুদান স্থগিত রেখেছে। এই খবর দাবানলের মতো ছড়িয়ে পড়ে। রাজ্যের লক্ষ লক্ষ মহিলা প্রবল দুশ্চিন্তায় পড়েন। অনেকেই চূড়ান্ত আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন। অনেকেই মনে করছেন, আর কোনও দিনই হয়তো এই টাকা পাওয়া যাবে না। সরকার বোধহয় এই প্রক্লপ গুটিয়ে নিচ্ছে, অনেকের মনে এমন ধারণাও তৈরি হয়।

আরও পড়ুন:  ক্যানিংয়ে তৃণমূল বুথ সভাপতির বাড়িতে অস্ত্র-বোমা উদ্ধার, গ্রেপ্তার এক

খবরের সত্যতা কতটা?

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এই দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। এটি ১০০ শতাংশ ভুয়ো খবর (Fake News)। রাজ্য সরকার এমন কোনও ঘোষণাই করেনি। ডিসেম্বর পর্যন্ত অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা বন্ধ থাকার খবরটি একেবারেই গুজব। উচ্চপদস্থ সরকারি সূত্র বিষয়টি নিয়ে মুখ খুলেছে। সাধারণ মানুষকে বিভ্রান্ত করার জন্যই এই গুজব ছড়ানো হচ্ছে। প্রশাসনিক আধিকারিকরা এমনটাই জানিয়েছেন। সরকারের ভাবমূর্তি নষ্ট করার উদ্দেশ্যেই উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই কাজ করা হচ্ছে।

প্রশাসনের স্পষ্ট আশ্বাস

রাজ্যের কোনও সরকারি পোর্টালে অন্নপূর্ণা যোজনা বন্ধ হতে পারে, এমন খবর নেই। টাকা বন্ধ রাখার কোনও সরকারি নির্দেশিকাও জারি হয়নি। উল্টে প্রশাসন রাজ্যের মহিলাদের আশ্বস্ত করেছে। যোগ্য উপভোক্তাদের প্রাপ্য টাকা নির্দিষ্ট নিয়ম মেনেই অ্যাকাউন্টে পৌঁছবে। ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার (Direct Benefit Transfer) ব্যবস্থার মাধ্যমে সরাসরি টাকা ঢুকে যাবে। তাই অকারণে আতঙ্কের কোনও কারণ নেই।

আরও পড়ুন:  অন্নপূর্ণা ভাণ্ডারে অযোগ্যদের ঝাড়াই বাছাই, ফেরত দিতে হতে পারে টাকা! কি আপডেট?

উপভোক্তাদের জন্য নির্দেশিকা

অন্নপূর্ণা ভাণ্ডারের সুবিধাভোগীদের এই মুহূর্তে সতর্ক থাকতে হবে। হোয়াটসঅ্যাপ বা ফেসবুকে আসা গুজবে একেবারেই কান দেবেন না। যাচাই না করে কোনও মেসেজ অন্য কাউকে ফরোয়ার্ড করবেন না। নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টের স্ট্যাটাস ঠিক আছে কিনা, তা দেখে নিন। ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড সঠিকভাবে যুক্ত থাকা জরুরি। ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া বা এনপিসিআই (NPCI)-এর নিয়ম মেনে অ্যাকাউন্ট আপডেট রাখুন। টাকা পেতে কোনও প্রযুক্তিগত কারণে সমস্যা হতে পারে। সেক্ষেত্রে হেল্পলাইনে ফোন করে সঠিক তথ্য জেনে নিন।

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment