---Advertisement---

আগামী কাল থেকেই ১,৫০০ টাকা বার্ধক্য, বিধবা ও প্রতিবন্ধী ভাতা! নতুন আবেদন কবে শুরু? কীভাবে করবেন? জেনে নিন বিস্তারিত

By Suman Debnath

July 31, 2026 6:25 PM

আগামী কাল থেকেই ১,৫০০ টাকা বার্ধক্য, বিধবা ও প্রতিবন্ধী ভাতা! নতুন আবেদন কবে শুরু? কীভাবে করবেন? জেনে নিন বিস্তারিত

---Advertisement---


রাজ্যের লক্ষ লক্ষ উপভোক্তার জন্য বড় সুখবর। বার্ধক্য, বিধবা এবং প্রতিবন্ধী ভাতা এবার মাসে ১,০০০ টাকা থেকে বাড়িয়ে ১,৫০০ টাকা করা হচ্ছে। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতর জারি করা সরকারি নির্দেশিকা অনুযায়ী, ১ অগাস্ট ২০২৬ থেকেই নতুন হারে ভাতা কার্যকর হবে। বর্ধিত ভাতার টাকা আগের মতোই ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার (DBT)-এর মাধ্যমে সরাসরি উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হবে।

নতুন বিজেপি সরকারের পূর্ণাঙ্গ বাজেটে সামাজিক সুরক্ষা প্রকল্পের আওতায় বার্ধক্য, বিধবা ও প্রতিবন্ধী ভাতায় মাসিক ৫০০ টাকা বৃদ্ধি করার ঘোষণা করা হয়েছিল। সেই ঘোষণার পর থেকেই কবে থেকে নতুন হারে টাকা পাওয়া যাবে, তা নিয়ে জল্পনা চলছিল। এবার সরকারি বিজ্ঞপ্তি প্রকাশের পর বিষয়টি স্পষ্ট হয়েছে।

কোন কোন প্রকল্পে বাড়ছে ভাতা?

সরকারি নির্দেশিকা অনুযায়ী, নিম্নলিখিত তিনটি সামাজিক সুরক্ষা প্রকল্পে মাসিক ভাতা ১,০০০ টাকা থেকে বাড়িয়ে ১,৫০০ টাকা করা হয়েছে—

  • ইন্দিরা গান্ধি ন্যাশনাল ওল্ড এজ পেনশন স্কিম (IGNOAPS)
  • ইন্দিরা গান্ধি ন্যাশনাল উইডো পেনশন স্কিম (IGNWPS)
  • ইন্দিরা গান্ধি ন্যাশনাল ডিজঅ্যাবিলিটি পেনশন স্কিম (IGNDPS)
আরও পড়ুন:  সিঙ্গুরে গ্রাম পঞ্চায়েত প্রধানকে মারধর ও হেনস্থার অভিযোগ, মহিলা জনপ্রতিনিধির নিরাপত্তা নিয়ে প্রশ্ন

এই সিদ্ধান্ত দ্রুত কার্যকর করতে জেলা প্রশাসন এবং সংশ্লিষ্ট দফতরগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে।

নতুন আবেদন এখন করা যাবে?

অনেকেই নতুন আবেদন করার বিষয়ে জানতে চাইছেন। বর্তমানে অনলাইন ও অফলাইন—দুই মাধ্যমেই নতুন আবেদন গ্রহণ সাময়িকভাবে বন্ধ রয়েছে।

তবে সরকারি সূত্রে জানা গিয়েছে, আগামী ‘জনকল্যাণ শিবির’-এ নতুন আবেদনপত্র দেওয়া হবে। ওই শিবিরেই আবেদনপত্র সংগ্রহ, পূরণ এবং জমা দেওয়ার সুযোগ থাকবে। আবেদনকারীদের প্রয়োজনীয় সহায়তাও করবেন সরকারি কর্মীরা।

কারা আবেদন করতে পারবেন?

বর্তমান যোগ্যতার ভিত্তিতে আবেদনকারীদের জন্য প্রধান শর্তগুলি হল—

  • বার্ধক্য ভাতার ক্ষেত্রে ন্যূনতম বয়স ৬০ বছর
  • বিশেষভাবে সক্ষম (প্রতিবন্ধী) আবেদনকারীদের ক্ষেত্রে ন্যূনতম বয়স ৫৫ বছর
  • আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে
  • অন্তত ১০ বছর রাজ্যে বসবাসের প্রমাণ থাকতে হবে
আরও পড়ুন:  বরুণ বিশ্বাস হত্যা মামলায় বড় পদক্ষেপ, বিশেষ সরকারি আইনজীবী নিয়োগ রাজ্যের, নতুন আশায় পরিবার

আবেদনের জন্য কী কী নথি লাগবে?

আবেদন করার সময় সাধারণত নিম্নলিখিত নথি জমা দিতে হবে—

  • আধার কার্ড
  • ভোটার পরিচয়পত্র
  • ব্যাঙ্কের পাসবইয়ের কপি

সরকারের পক্ষ থেকে নতুন আবেদন প্রক্রিয়া এবং জনকল্যাণ শিবিরের সময়সূচি নিয়ে বিস্তারিত নির্দেশিকা শীঘ্রই প্রকাশ করা হবে বলে জানা গিয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে



Google News







এবং Google Discover



Google Discover



-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment