---Advertisement---

এক পদে দীর্ঘদিন নয়, দুর্নীতিতে লাগাম টানতে রাজ্যের কড়া বদলি নীতি! জেলায় জেলায় অফিসারদের জন্য বড় নির্দেশ

By Suman Debnath

July 15, 2026 9:15 AM

এক পদে দীর্ঘদিন নয়, দুর্নীতিতে লাগাম টানতে রাজ্যের কড়া বদলি নীতি! জেলায় জেলায় অফিসারদের জন্য বড় নির্দেশ

---Advertisement---


প্রশাসনে স্বচ্ছতা ও জবাবদিহি বাড়াতে ফিল্ড লেভেলের আধিকারিকদের বদলি নিয়ে নতুন নীতি জারি করল রাজ্য সরকার। রাজস্ব ও কর সংগ্রহের মতো সংবেদনশীল দপ্তরে কর্মরতদের সর্বোচ্চ দু’বছর একই দায়িত্বে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রশাসনে দীর্ঘদিন একই পদে থাকার প্রবণতায় লাগাম টানতে এবং দুর্নীতির সম্ভাবনা কমাতে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। মঙ্গলবার কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার দপ্তর ফিল্ড লেভেলের আধিকারিকদের জন্য নতুন বদলি নীতি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, এক্সটেনশন অফিসার পদ পর্যন্ত এই নিয়ম কার্যকর হবে। বিশেষ করে রাজস্ব আদায় ও কর সংগ্রহের মতো সংবেদনশীল দায়িত্বে থাকা আধিকারিকদের নির্দিষ্ট সময় অন্তর বদলি বাধ্যতামূলক করা হয়েছে।

নতুন নির্দেশিকায় বলা হয়েছে, প্রশাসনিক স্বচ্ছতা বজায় রাখতে সাধারণভাবে কোনও আধিকারিককে তাঁর নিজ জেলায় পোস্টিং দেওয়া হবে না। তবে অবসরের শেষ দুই বছরে এই নিয়মে ব্যতিক্রম করা যেতে পারে। সরকারের মতে, এতে স্থানীয় প্রভাব বা স্বার্থের সংঘাতের সম্ভাবনা কমবে এবং প্রশাসনিক নিরপেক্ষতা বজায় থাকবে।

আরও পড়ুন:  ‘বাংলায় গড়ে উঠবে তীর্থক্ষেত্র সার্কিট’, তারকেশ্বর থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

বিজ্ঞপ্তি অনুযায়ী, কোনও আধিকারিক একই পদে টানা তিন বছর কাজ করলে তাঁর বদলির বিষয়টি বিবেচনা করা হবে। তবে কোনও পরিস্থিতিতেই একই দায়িত্বে চার বছরের বেশি রাখা যাবে না। অর্থাৎ দীর্ঘদিন একই জায়গায় থেকে প্রভাব বিস্তারের সুযোগ কার্যত বন্ধ করতে চাইছে সরকার।

সবচেয়ে কড়া নিয়ম আনা হয়েছে রাজস্ব আদায়, কর সংগ্রহ এবং আর্থিক লেনদেন-সংক্রান্ত সংবেদনশীল দায়িত্বে থাকা আধিকারিকদের ক্ষেত্রে। তাঁদের প্রতি দু’বছর অন্তর বদলি করা হবে। একই দায়িত্বে তিন বছরের বেশি কাউকে রাখা যাবে না বলেও স্পষ্ট জানানো হয়েছে।

যদিও প্রশাসনিক প্রয়োজন বা বিশেষ পরিস্থিতিতে কিছু ক্ষেত্রে এই নিয়মে সীমিত শিথিলতার সুযোগ রাখা হয়েছে। তবে তা ব্যতিক্রম হিসেবেই বিবেচিত হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে। সরকার জানিয়েছে, নতুন বদলি নীতির সমস্ত নির্দেশ অবিলম্বে কার্যকর হবে।

আরও পড়ুন:  মুখোমুখি মন্ত্রী অগ্নিমিত্রা পাল ও সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়

মুখ্যসচিব মনোজ কুমার আগরওয়াল-এর নামে জারি হওয়া এই নির্দেশিকাকে প্রশাসনিক সংস্কারের গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। সরকারের দাবি, প্রশাসনে স্বচ্ছতা, জবাবদিহি এবং সুশাসন নিশ্চিত করতেই এই বদলি নীতি কার্যকর করা হয়েছে। বিশেষ করে সংবেদনশীল পদে দীর্ঘদিন এক ব্যক্তি দায়িত্বে থাকলে যে ধরনের অনিয়ম বা প্রাতিষ্ঠানিক দুর্নীতির অভিযোগ উঠতে পারে, সেই ঝুঁকি কমাতেই এই পদক্ষেপ বলে প্রশাসনিক মহলের একাংশের মত।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে



Google News







এবং Google Discover



Google Discover



-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment