---Advertisement---

ঝালমুড়ি নিয়ে গান এবার শোনা যাবে পঞ্চায়েত মন্ত্রীর কণ্ঠে

By Suman Debnath

July 13, 2026 10:55 AM

ঝালমুড়ি নিয়ে গান এবার শোনা যাবে পঞ্চায়েত মন্ত্রীর কণ্ঠে

---Advertisement---





এবার ঝালমুড়ি নিয়ে গান শোনা যাবে পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের কণ্ঠে। সোমবার সকালে নিউটাউনের ইকো পার্কে প্রাতঃভ্রমণ সেরে তিনি সোজা চলে যান চিনার পার্কে কাছে একটি স্টুডিওতে। সেখানেই ঝালমুড়ি নিয়ে করা গানে গলা মেলালেন দিলীপ ঘোষ।

ছাব্বিশের বিধানসভা নির্বাচনের প্রচারে ঝাড়গ্রাম এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।  ঝাড়গ্রাম স্টেডিয়ামে সভা শেষকরে তিনি হেলিকপ্টারে করে ফেরার জন্য হেলিপ্যাড গ্রাউন্ডের উদ্দেশে রওনা দেন। যাওয়ার পথে ঝাড়গ্রাম কলেজ মোড়ে আচমকা দাঁড়িয়ে পড়েন। সেখানকার একটি ঝালমুড়ি দোকান থেকে ঝালমুড়ি কিনে খান। দোকানদার বিক্রম কুমার সাউকে প্রধানমন্ত্রী দশ টাকার একটি নোটও দেন।

আরও পড়ুন:  কলকাতায় টানা বৃষ্টি, দক্ষিণের ছয় জেলা ভারী বৃষ্টির সতর্কতা

বিক্রম প্রথমে টাকাটি নিতে অস্বীকার করলেও প্রধানমন্ত্রী তাঁকে তা নেওায়র জন্য জোর করলে অবশেষে তা নিয়ে তিনি ঝালমুড়ি বানিয়ে দেন।  মুড়ি, চানাচুর, বাদাম, ঝুরি, কাঁচা ছোলা, সিদ্ধ ছোলা, পেঁয়াজ, লঙ্কা, আমের আচার দিয়ে ঝালমুড়ি বানিয়ে ঠোঙায় ভরে মোদীর হাতে দেন বিক্রম। মোদীও সবার সামনেই ঝালমুড়ি কিনে খেতে থাকেন। এই মুড়ি খাওয়ার দৃশ্য দেখতে আট থেকে আশি প্রত্য়েকেই ভিড় জমান।  পরে যা সমাজমাধ্যমে ভাইরাল হয়ে যায় এবং রাজ্য রাজনীতিতে তার প্রভাব পড়ে।

এরপরই ঝালমুড়ি নিয়ে গান বাঁধেন শিল্পী লোকেশ গিরি এবং তাঁর স্ত্রী শিল্পী রিমাশ্রী। আজ ইকোপার্কে প্রাতঃভ্রমণ সেরে পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ চলে যান সেই গান রেকর্ড করতে। খুব শীঘ্রই দিলীপ ঘোষের ঝালমুড়ি নিয়ে গাওয়া গান আসতে চলেছে। এবার সঙ্গীত শিল্পী হিসেবে দেখা যাবে মন্ত্রী দিলীপ ঘোষকে।

আরও পড়ুন:  দুর্গাপুজোর পরেই কলকাতা পুরসভা এবং হাওড়া পুরসভার নির্বাচন

 

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment